সিনসিনাটি ওপেন-এর ফাইনালে প্রায় চার ঘন্টা লড়াইয়ের পর জয় তুলে নেন জাকোভিচ। ম্যাচের ফলাফল দাঁড়ায় ৫-৭, ৭-৬ (৯-৭), ৭-৬ (৭-৪)।
টেনিস বিশ্বে এক নম্বরে থাকা আলকারাজ আবারও একবার প্রমাণ করলেন তিনি কেন বিশ্বসেরা। সিনসিনাটি ওপেন-এ তিন সেটের ম্যাচে আলকারাজ হারিয়ে দেন পোল্যান্ডের হুবার্ট হুরকাজকে।
নোভাক জকোভিচ তাঁর বিপক্ষে থাকা টেলর ফ্রিৎজকে কোর্টে দাঁড়াতেই দেয়নি সিনসিনাটি টুর্নামেন্টে। দু’সেট গেমই খেলা নিজের দিকে নিয়ে নেন জকোভিচ। ৬-০, ৬-৪ সেটে জিতে যান তিনি।
উইম্বলডন ২০২৩-এর ফাইনাল হয়ে গিয়েছে গত রবিবার। এবারের ফাইনালে, ২৩বার গ্র্যান্ডস্লামের বিজেতা নোভাক জকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কার্লোস আলকারাজ।
ওপেন যুগের তারকা পুরুষ টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ । উইম্বলডন ফাইনালে বিশ্বের এক নম্বর কার্লোস আলকারাজের কাছে হেরে ২৪ নম্বর গ্র্যান্ড স্লাম জিততে পারেননি।
উইম্বলডন ২০২৩-এর ফাইনালে মুখোমুখি কার্লোস আলকারাজ এবং নোভাক জকোভিচ। শুক্রবার দু’জনেই সেন্টার কোর্ট সেমিফাইনাল জিতে নিয়েছেন।
নোভাক জকোভিচ মনে করেন উইম্বলডন ২০২৩ জেতার জন্য তিনিই ফেভারিট। এর সঙ্গে তিনি অবশ্য এও বলেন যে, এই কথা বলার জন্য লোকে তাঁকে অহঙ্কারি বলতে পারে।
নোভাক জকোভিচ রজার ফেডেরারের আটটি উইম্বলডন খেতাবের রেকর্ডের পাশাপাশি ৫৪ বছরের মধ্যে প্রথম এক ক্যালেন্ডার ইয়ারে গ্র্যান্ড স্ল্যামে ঢুকে পড়বেন যে কোনও সময়ে।
ফরাসি ওপেন জিতে নিজের সিংহাসন পুনরুদ্ধার করলেন নোভাক জকোভিচ। টেনিসে পুরুষদের সিঙ্গলস ক্রমতালিকায় ৩ থেকে ১ নম্বরে উঠে এসেছেন তিনি। অন্য দিকে দীর্ঘ দিন কোর্টের বাইরে থাকায় ক্রমতালিকায় ১০০-র বাইরে বেরিয়ে গিয়েছেন রাফায়েল নাদাল।
ট্রফি ক্যাবিনেটে ২৩তম গ্র্যান্ড স্ল্যাম ঢুকল তাঁর। ট্রফির বিচারে বিশ্বের সেরা পুরুষ টেনিস খেলোয়াড় হয়ে গেলেন জোকোভিচ। রবিবার ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে তিনি হারালেন ৭-৬, ৬-৩, ৭-৫ গেমে। আড়াই ঘণ্টাও লাগল না জিততে। এতটাই একপেশে খেললেন তিনি।
