Cart Total Items (0)

Cart

All Sports India
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সূচি ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। ৮ অক্টো‌বর ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর ১৫ অক্টোবর আহমেদাবাদে রয়েছে ভারত-পাক ম্যাচ।
২০২৩ সালের অ্যাশেজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ২৮ জুন থেকে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত হতে চলেছে। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার এই ম্যাচের মাধ্যমে অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লিয়ন নিজের নামে একটি বিশেষ রেকর্ড গড়তে চলেছেন। দেশের জার্সি গায়ে টানা ১০০টি টেস্ট ম্যাচ খেলতে...
বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে আর কিছুদিন বাকি। তবে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে গোটা ভারত ঘুরতে হবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। ভারতের গ্রুপ পর্বের ন’টি শহরে ন’টি ম্যাচ হবে। এই ম্যাচগুলি খেলতে প্রায় ৮,৪০০ কিলোমিটার ঘুরতে হবে ভারতীয় দলকে।
ওয়েস্ট ইন্ডিজ় সফর শেষ হলেও ক্রিকেট অভিযান থামছে না ভারতের। তিন ম্যাচের টি-২০ সিরিজ় খেলতে আয়ারল্যান্ডে যাবে ভারত। মঙ্গলবার রাতে ক্রিকেট আয়ারল্যান্ডের তরফে সূচি ঘোষণা করা হয়েছে। গত বছরও আয়ারল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজ় খেলতে গিয়েছিল ভারত।
সব ধরণের ক্রিকেট থেকে এই মুহূর্তে বাইরে রয়েছেন সুরেশ রায়না। ফলে অবসর চুটিয়ে উপভোগ করছেন ভারতীয় দলের প্রাক্তন এই তারকা ক্রিকেটার। তবে এবার জানা গেল অন্য কথা। সিনেমা তৈরি করছেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার।
বিশ্বকাপ ১৯৮৩-তে জয়ের পর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ভারতের নাম। ২৫ জুন ১৯৮৩, কপিল দেবের নেতৃত্বে বিরোধী দল ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারিয়ে দেয় ভারত।
১৫ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাক ম্যাচ। সেই ম্যাচ ঘিরে ভক্তদের মধ্যে এখন থেকেই মাতামাতি তুঙ্গে। যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের চর্চা তুঙ্গে।
এবার ভারতীয় দল গঠন নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। তিনি আশা করেছিলেন ক্যারিবিয়ান সফরে নতুন মুখ দেখতে পাবেন। কিন্তু তা হয়নি। ভারতীয় দল বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটারদের ক্যারিবিয়ান সফরে পাঠিয়েছে।
প্রাক্তন ক্রিকেটার সেহওয়াগ জানান কোনও এক বিশ্বাস থেকে বিশ্বকাপ ২০১১-তে মাহি শুধু খিচুরি খেয়েই কাটিয়েছিলেন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন সেহওয়াগ।
অনুশীলন ম্যাচ কোথায় হবে তার তালিকাও প্রকাশ করেছে তারা। হায়দরাবাদ, তিরুবন্তপুরম, ও গুয়াহাটিতে অনুশীলন ম্যাচের আসর বসবে। এই প্রথমবার উত্তর-পূর্ব ভারতের মাটিতে হবে ক্রিকেট বিশ্বকাপ। শুধু তাই নয়, প্রস্তুতি ম্যাচের দায়িত্ব পেয়েছে গুয়াহাটিও।