Cart Total Items (0)

Cart

All Sports India
ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ -র অনুপস্থিতি হারে হারে টের পাচ্ছে জাতীয় দল। অন্যদিকে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ক্রীড়াসূচি নির্ধারিত হওয়ার পর থেকেই ভক্তরা স্বপ্ন দেখথে বুমরাহ জাতীয় দলে ফিরবেন।
অক্টোবর-নভেম্বরে ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ভেন্যুতে। প্রতিটি বিশ্বকাপের ম্যাচ আয়োজক স্টেডিয়ামগুলিই পরিকাঠামোর উন্নতি করার জন্য বিসিসিআই-এর তরফে ৫০ কোটি করে অনুদান পাবে।
অন্ধ্র ক্রিকেট থেকে ছাড়পত্র নিতে চলেছেন হনুমা বিহারী। ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। ঘরোয়া ক্রিকেট খেলে দলে ফেরার চেষ্টায় রয়েছেন ২৯ বছরের ব্যাটার। তাই মধ্যপ্রদেশের হয়ে খেলতে চান তিনি।
ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন, আইপিএল-এর খেলার চাপ এর জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফির ফাইনালে ভাল পারফরম্যান্স করতে পারেনি ভারতীয় দলের অনেক ক্রিকেটার।
ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ খেলার দীর্ঘতম ফর্ম্যাটে নিজের ৩২তম সেঞ্চুরি করে কিংবদন্তি অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়াকে ছুঁয়ে ফেলেছেন।
একসঙ্গে দুই সহকারী কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে অজিত আগরকর ও শেন ওয়াটসনকে বিদায় জানাল দিল্লি ফ্র্যাঞ্চাইজি।
মঙ্গলবার আইসিসি এর পক্ষ থেকে আসন্ন ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সূচি এবং ভেন্যু ঘোষণা করা হয়েছে। প্রথম ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৫ অক্টোবর।
রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি সেপ্টেম্বর ২০২২ থেকে চোটের কারণে তাদের পেসার জসপ্রিত বুমরাহ-কে পায়নি কিন্তু এশিয়া কাপের আগে তিনি দলে ফিরতে পারেন বলে খবর।
ম্যাচ দেখতে গিয়ে ফুটবল ক্লাবের থেকে গিল উপহার পেলেন সাত নম্বর জার্সি। তা তিনি পোস্ট করেন নিজের ইনস্টাগ্রামে । তাঁর সেই পোস্টে কমেন্ট করেছেন সতীর্থ ঈষান কিষাণ ।
বহু অপেক্ষাকৃত মুহূর্তের জন্য এখন থেকেই শুরু হয় গিয়েছে কাউন ডাউন। শেষ ২০১১ সালে দেশের মাটিতে জয় এনেছিল ভারত। এবার দেখার পালা এই বছর সেই বিশ্বকাপ ওঠে কিনা ভারতের হাতে।