লিগ টেবিলে শীর্ষ ছিল অস্ট্রেলিয়া। ভারত ছিল দ্বিতীয় স্থানে। তার মানে এই নয় যে ফাইনাল ম্যাচ ড্র হলে ট্রফি অস্ট্রেলিয়া পেয়ে যাবে। আইসিসির নিয়ম অনুযায়ী ফাইনাল ড্র হলে দুই দলকেই যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে।
আইসিসি কয়েক দিন আগেই ২০২৪-২৭ তাদের লভ্যাংশ বন্টনের একটি প্রস্তাবিত তালিকা প্রকাশ করেছে। যে প্রস্তাব অনুযায়ী ভারতীয় বোর্ড আইসিসির থেকে ৩৮ শতাংশ লভ্যাংশ পাবে। যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড সহ বিভিন্ন সহযোগী দেশ এই সিদ্ধান্তের...
আইপিএলের পর ভারতীয় দলের সূচি হালকা হয়নি। আইপিএল শেষ হওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দল। তবে আশার কথা, ঠাসা সূচির মধ্যেও বিরাট কোহলি, রোহিত শর্মারা বিশ্রাম পাবেন। টেস্ট বিশ্বকাপ ফাইনালের পর টানা এক মাসের ছুটি ভারতীয় দলের।
অস্ট্রেলিয়ার জস হেজলউডকে ছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলের প্লে-অফে উঠতে পারেনি। ছ’নম্বরে শেষ করে আরসিবি। সেই হেজলউডের আদর্শ বিরাট কোহলি। আইপিএলে একই দলে খেলার সময় বিরাটের পরিশ্রমের ক্ষমতা দেখে অবাক হয়ে গিয়েছেন হেজলউড।
ধুমল এও ইঙ্গিত দেন যে, ভবিষ্যতে আরও বড় আকার নিতে পারে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। ১০ দলের টুর্নামেন্টকেই আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চাইছে বিসিসিআই। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তানের মতো দেশে বেশ কিছুদিন ধরেই চালু হয়েছে ঘরোয়া টি-২০ লিগ।
এই ফাইনালে দুই দলের অন্যতম গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার হতে চলেছেন ভারতের চেতেশ্বর পূজারা এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। এই দুই তারকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি সারতে শেষ কয়েক মাসে কাউন্টি ক্রিকেটে খেলেছেন। দুই তারকাই খেলেছেন আবার একসঙ্গে সাসেক্সের হয়ে।...
ঘরোয়া ক্রিকেটের আসন্ন মরশুম শুরুর আগে বড়সড় চমক দিল ত্রিপুরা ক্রিকেট বোর্ড। প্রাক্তন আক্রমণাত্মক দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে কোচ হিসেবে নিয়োগ করল তারা।
আসন্ন একদিনের বিশ্বকাপে খেলা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন কৌশল শুরু করেছে। আইসিসির সামনে বড় প্রস্তাব দিয়েছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে আইসিসি-কে বলা হয়েছে তারা যেন এশিয়া কাপে খেলার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে রাজি করায়।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে নিরপেক্ষ কেন্দ্রে। তাই নিরপেক্ষ বলেই খেলতে হবে ভারত-অস্ট্রেলিয়া দু'দলকে। আগামী ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভালে বসবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আসর। হাই-ভোল্টেজ টেস্ট ম্যাচটি খেলা হবে ডিউক বলে, জানিয়ে দিল আইসিসি।
চেন্নাই সুপার কিংস দলের হয়ে পঞ্চম আইপিএলের শিরোপা জিতেছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের হয়ে প্রায় সবকটি আইসিসি ট্রফি জিতেছেন তিনি।পঞ্চম শিরোপা জয়ের রাতেই তিনি জানিয়ে দিয়েছেন আরও একটি মরশুমে খেলতে চান।
