Cart Total Items (0)

Cart

All Sports India
বিরাট কোহলির টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্তের সঙ্গে ক্রিকেট বিশ্ব এখনও একমত না হলেও, খেলার কিছু বড় ব্যক্তিত্ব এই মহান ক্রিকেটারকে 'ভারতরত্ন' দিয়ে সম্মানিত করার আহ্বান জানিয়েছেন।
বৃষ্টিতে ভেস্তে গেল আইপিএল ২০২৫-এর বেঙ্গালুরু বনাম কলকাতা ম্যাচ। আর তার সঙ্গেই শেষ হয়ে গেল গতবারের চ্যাম্পিয়ন নাইটরাইডার্সের বেঁচে থাকা স্বপ্ন। এই ম্যাচ জিততে পারলে প্লে-অফের আশা জিইয়ে থাকত কলকাতার।
শুক্রবার রোহিত শর্মা আবেগপ্রবণ হয়ে পড়েন যখন ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর নামের স্ট্যান্ড উন্মোচন করেন তাঁর বাবা-মা। তাঁদেরকে ধন্যবাদ জানান রোহিত। আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁরাও বড় হরফে তাদের ছেলের নাম দেখে।
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হিসেবে এখন অবসরপ্রাপ্ত রোহিত শর্মার স্থলাভিষিক্ত হওয়ার দৌঁড়ে শুভমান গিল যে এগিয়ে রয়েছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।
আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় ‘এ’ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে করুণ নায়ার এবং ঈশান কিষাণকে। অভিমন্যু ঈশ্বরণ এই দলকে নেতৃত্ব দেবেন। দলে যশস্বী জয়সওয়ালও রয়েছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ এক সপ্তাহের বেশি সময় স্থগিতের পর ১৭ মে আবার শুরু হতে চলেছে। ১৩টি ম্যাচ বাকি থাকা এই টুর্নামেন্টটি ভারতের ছয়টি শহরে খেলা হবে, যার ফাইনাল ২৫ মে-র বদলে হবে ৩ জুন।
শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশল মেন্ডিস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ প্লে-অফের জন্য গুজরাট টাইটান্স দলে জস বাটলারের স্থলাভিষিক্ত হবেন।
ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে স্থগিত আইপিএল ২০২৫ শনিবার থেকে আবার শুরু হতে চলেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়েই শুরু হতে চলেছে দ্বিতীয় পর্ব।
দিল্লি ক্যাপিটালস (ডিসি) আইপিএল ২০২৫-এর বাকি মরসুমের জন্য দলে নিয়েছে বাংলাদেশ দলের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে কিন্তু তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল ২০২৫ মরসুমের বাকি সময়ের জন্য তাদের খেলোয়াড় পরিবর্তন নীতিতে পরিবর্তন এনেছে বলে জানা গিয়েছে।