Cart Total Items (0)

Cart

All Sports India
আইপিএলের প্লে-অফের একটা চিত্র পরিষ্কার হয়ে গিয়েছে। মোটামুটি কোন দলগুলোর আশা শেষ বা শেষের পথে, সেটা বোঝা যাচ্ছে। শনিবার ডাবল হেডার ম্যাচের পর কিন্তু দিল্লি ক্যাপিটালসের আশা একেবারেই শেষ।
ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে হারের পর রবিবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের প্লে-অফে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধে জিততেই হবে নীতীশ রানাদের।
ঘরের মাঠে পঞ্জাব কিংসের কাছে হেরে এ বারের আইপিএল থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় হয়ে গেল দিল্লি ক্যাপিটালসের। প্রভসিমরন সিংহের শতরানের দৌলতে পঞ্জাব ৩১ রানে হারিয়ে দিল দিল্লিকে।
সানরাইজার্স হায়দরাবাদকে তাদের ঘরের মাঠে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে বাড়তি অক্সিজেন সংগ্রহ করে নিল লখনউ সুপার জায়ান্ট। উপ্পলে হায়দরাবাদের বড়সড় রানের ইনিংস তাড়া করতে নেমে ম্যাচের শেষ ওভাবে জয় তুলে নেন ক্রুণাল পান্ডিয়ারা।   
এ বারের আইপিএলে নজর কেড়েছেন অনেক তরুণ ভারতীয় ক্রিকেটার। তাঁদের মধ্যে অনেকেই এখনও ভারতীয় দলে সুযোগ পাননি। তবে এ বার তাঁদের সময় হয়েছে বলে মনে করেন রবি শাস্ত্রী। তাঁর মতে, আগামী টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের খোলনলচে বদলে যাবে। আর...
বিভিন্ন নামি দামি কোম্পানি এখনও সচিনের স্বচ্ছ ইমেজকে ব্যবহার করেন তাদের প্রোডাক্টের বিজ্ঞাপনে। আর সেই সুযোগকেই কাজে লাগানোর চেষ্টা করে বেশ কিছু অসাধু ব্যবসায়ী।
তাসখন্দে পঞ্চম ইয়ুথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জোড়া পদক জিতেছেন কলকাতার আগরপাড়ার মেয়ে মোহর মুখোপাধ্যায়। হেপ্টাথেলনে পেয়েছেন রুপো (৪,৮৬২ পয়েন্ট)। আর মেডলি রিলেতে সোনা জিতেছেন ১৬ বছরের মোহর।
কেয়ার্নস কাপ ফিরছে। সেন্ট লুইস চেস ক্লাব দ্বারা আয়োজিত অভিজাত এই মহিলা দাবা টুর্নামেন্ট শুরু হবে জুনে৷ সেখানে ১০ জনের মধ্যে সেরাদের তালিকায় থাকবেন ভারতের দুই তারকা
অলিম্পিয়ান তথা বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী অতনু ঘোষ ফের জায়গা করে নিলেন কেন্দ্রীয় সরকারের প্রকল্প টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম অর্থাৎ টপসের।