ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ও ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের মধ্যে (এফএসডিএল) মাস্টার রাইটস এগ্রিমেন্ট (এমআরএ) নিয়ে কোনও সন্তোষজনক সমাধান না মেলায় অনির্দিষ্টকালের জন্য থমকে গেছে আইএসএল। এই পরিস্থিতিতে আইএসএলে অংশগ্রহণকারী একাধিক ক্লাব সমস্যায় পড়েছে। তাদের অন্যতম হল, ওড়িশা এফসি...
কল্যানীতে অনুষ্ঠেয় কলকাতা প্রিমিয়ার ফুটবল লিগের ডার্বি ১৯ জুলাইয়ের বদলে পিছিয়ে ২৬ জুলাই হয়ে যাওয়ায় দুই প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি নিজেদের আর একটু গুছিয়ে নেওয়ার সুযোগ পেল। হোক না সিএফএল ডার্বি, তবু মর্যাদা রক্ষার প্রশ্নে ম্যাচ...
আইএসএলের ভবিষ্যত নিয়ে চিন্তায় অংশগ্রহণকারী ক্লাব সহ বিভিন্ন স্টেকহোল্ডাররা। আইএসএল পরিচালন সমিতি এফএসডিএল গত সপ্তাহে বর্তমান পরিস্থিতিতে ক্লাব ও এআইএফএফকে চিঠি লিখে জানিয়েছে টুর্নামেন্ট করা আপাতত সম্ভব নয়, যতক্ষণ না ফেডারেশনের সঙ্গে তাদের মাস্টার রাইটস এগ্রিমেন্টের বিষয়টি পরিষ্কার হচ্ছে।
মাস্টার রাইটস এগ্রিমেন্ট(এমআরএ) ইস্যুতে আইএসএল আয়োজন সাময়িক স্থগিত রাখার কথা এই টুর্নামেন্টের পরিচালন সমিতি এফএসডিএল অংশগ্রহণকারী ক্লাবগুলোর পাশাপাশি ভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়েছে। এতে ভারতীয় ফুটবল মহলে রীতিমতো আলোড়ন পড়ে গেছে।
অনেকদিন ধরেই কথাটা ঘুরপাক খাচ্ছিল ভারতীয় ফুটবল মহলে। নতুন মরশুমে আইএসএলের ভবিষ্যত কী? আদৌ কী হবে? হলে কবে শুরু হবে? ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে মাস্টার রাইটস এগ্রিমেন্টের (এমআরএ) নতুন রূপ কী দাঁড়াবে সুপ্রিম কোর্টের রায়ের পর? সেই প্রশ্নের উত্তর...
আইএসএল কবে শুরু হবে, সুপ্রিম কোর্টের রায়ে কোনটা দেশের এক নম্বর লিগ হিসেবে গণ্য হবে, সেটা ঘিরে যেমন ফুটবল মহলে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তেমন একটা বড় প্রশ্নচিহ্নর মুখে দাঁড় করিয়ে দিয়েছে কলকাতার মহমেডান স্পোর্টং ক্লাবকে।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ২০২৫-২৬ মরসুমের জন্য তাদের মূল টুর্নামেন্টগুলির যে তালিকা প্রকাশ করেছে তার মধ্যে নেই ইন্ডিয়ান সুপার লিগ।
ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) সর্বকালের শীর্ষ গোলদাতা হিসেবে নাম লিখিয়ে ফেললেন। মোহনবাগানের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে শীর্ষে পৌঁছে গেলেন তিনি।
ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) নতুন সদস্য হিসেবে যোগ দিচ্ছে মহমেডান স্পোর্টিং ক্লাব (এমএসসি)। শনিবার লিগের তরফ থেকে তাদের অন্তর্ভুক্তির ঘোষণা করা হল।
জল্পনা ছিলই গত মরসুম শেষ হওয়ার পর থেকেই। সেই মতো এদিন ঘোষণাও হয়ে গেল। ইমামি ইস্টবেঙ্গল এফসি ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪-এর গোল্ডেন বুট বিজয়ী দিমিত্রিওস দিয়ামান্তাকোসকে দুই বছরের চুক্তিতে দলে নিল।
