মোহনবাগান শিবিরে যখন কোচ হোসে মোলিনার জন্মদিন পালন ও রাখী বন্ধন ঘিরে সবুজ মেরুন ভক্তদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস , তখন প্রতিপক্ষ ডায়মন্ড হারবার শিবিরে চিফ কোচ কিবু ভিকুনার কড়া নজরে চোয়াল শক্ত করে লড়াইয়ের প্রস্তুতি, রূদ্ধদ্বার অনুশীলনে। গোলপার্থক্যে...
এতটা সিরিয়াস মেজাজে হোসে মোলিনাকে এর আগে দেখেছি বলে মনে পড়ছে না। নিজের জন্মদিন নিয়ে বাড়তি উচ্ছ্বাস দেখানো পছন্দও করলেন না। বরং অনুশীলনে নামতে দেরি হচ্ছে বুঝে মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্টের তরফে আনা কেক দ্রুত কেটে অধিনায়ক শুভাশিসের...
মঙ্গলবার মোহনবাগান মাঠে প্র্যাকটিস ম্যাচ খেলার সময় সতীর্থ গ্লেনের কড়া ট্যাকলে চোট পেয়েছিলেন আপুইয়া। যেভাবে সতীর্থ ফুটবলার ও সাপোর্ট স্টাফের কাঁধে ভর করে মাঠ ছেড়ে বেরিয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট মিডফিল্ডার আপুইয়া, তাতে আপাতদৃষ্টিতে মনে হয়েছিল, চোট গুরুতর। সবুজ মেরুন...
বৃহস্পতিবার আইএসএলে অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধিদের আলোচনায় ডেকেছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষে ডেপুটি সেক্রেটারি সত্যনারায়ণ। আইএসএলের আয়োজন ঘিরে অচল অবস্থা কাটানোর আশায়। মাস্টার রাইটস এগ্রিমেন্ট(এমআরএ) ইস্যুতে এআইএফএফ ও এফএসডিএলের মধ্যে সম্মানজনক সমঝোতা না হওয়ায় আইএসএল শুরুর দিন অনির্দিষ্ট কালের জন্য...
বিএসএফকে ৪-০ গোলে কিশোরভারতী ক্রীড়াঙ্গনের মাঠে হারালেও ডায়মন্ড হারবার এফসির তুলনায় গোলপার্থক্যে পিছিয়ে থাকার কারণে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। সেক্ষেত্রে গ্রুপ শীর্ষে থেকে সরাসরি কোয়ার্টারফাইনাল যেতে বাগান ব্রিগেডকে শনিবার যুবভারতীর মাঠে ডায়মন্ড হারবারকে হারাতেই হবে।
ডায়মন্ড হারবার এফসির কাছে ১-৮ গোলে হেরেছিল বিএসএফ। স্বাভাবিকভাবেই সবুজ মেরুন সদস্য-সমর্থকরা অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন বিএসএফের বিরুদ্ধে সোমবার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ম্যাচে কত গোলে জেতে তাঁদের প্রিয় দল। প্রত্যাশামতোই মোহনবাগান সুপার জায়ান্ট ৪-০ গোলে হারালো বিএসএফকে। তবে...
শুক্রবার সকালে কলকাতায় পা দিয়েই বিকেল থেকে মোহনবাগান মাঠে অনুশীলনে নেমে পড়েছিলেন ডিফেন্ডার টম আলড্রেড। শনিবার শহরে পৌঁছে সেদিনই ডুরান্ড কাপ জয়ের লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দেন আর এক ডিফেন্ডার আলবার্তো রডড্রিগেড। তাঁরা যে প্রচন্ড সিরিয়াস ডুরান্ডের টুর্নামেন্ট নিয়ে,...
ডুরান্ড কাপে গ্রুপের দ্বিতীয় ম্যাচে সোমবার বিএসএফের বিরুদ্ধে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের মাঠে খেলতে হবে, জানতেন না মোহনবাগান সুপার জায়ান্টের চিফ কোচ হোসে মোলিনা। প্রচারমাধ্যমের প্রশ্নে মিডিয়া কর্ডিনেটরের পাশে বসে প্রথমবার এমন একটা মাঠের নাম শুনে বিস্ময় প্রকাশ করেন।...
আগের দিন সকালে শহরে পা দিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের অনুশীলনে নেমে পড়েছিলেন ডিফেন্ডার টম আলড্রেড। শনিবার সকালে কলকাতায় পৌঁছে আর এক বিদেশি ডিফেন্ডার আলবার্তো রডড্রিগেজও মোহনবাগান মাঠে অনুশীলনে নেমে পড়তে দ্বিধা বোধ করেননি। একেই বলে ক্লাবের প্রতি কমিটমেন্ট, সবুজ...
প্রত্যাশামতোই বৃহস্পতিবার রাতে কলকাতা শহরে পা দিয়ে শুক্রবার বিকেল মোহনবাগান মাঠে সিনিয়র ফুটবলারদের নিয়ে অনুশীলনে নেমে পড়লেন মোহনবাগান সুপার জায়ান্টের চিফ কোচ হোসে মোলিনা। পেছনে পেছনে শুক্রবার সকালে পা দেওয়া বিদেশি ডিফেন্ডার টম আলড্রেড সহ ঘরের সব ফুটবলাররা।...
