১৯৬৬-র পর ইংল্যান্ড এর সামনে এল আবার এক অসাধারণ সুযোগ। চলতি মহিলা বিশ্বকাপে সহ-আয়োজক অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। আগামী রবিবার সিডনিতে স্পেনের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে অধিনায়ক মিলি ব্রাইটের দল।
বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজকে আগামী দুটো ম্যাচ থেকে নির্বিসিত করা হয়েছে। মরসুমের প্রথম লা লিগা ওপেনে গোটাফের বিরুদ্ধে বার্সেলোনা ০-০ গেমে ম্যাচ ড্র করে।
আসন্ন এশিয়া কাপ ২০২৩ অনুষ্ঠিত হতে আর হাতে গুণে মাত্র কদিন বাকি। ইতিমধ্যেই গত সপ্তাহে পাকিস্তান পর্বের এশিয়া কাপের ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ৩০ আগস্ট পাকিস্তানের মুলতানে পাকিস্তান বনাম নেপাল ম্য্যচ দিয়ে টুর্নামেন্টটি শুরু হবে।
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম থেকে সরে দাঁড়ালেন ক্রোয়েশিয়ার মেরিন সিলিক এবং কানাডার ডেনিস শাপোভালভ। নিউওয়ার্কে আয়োজিত ইউএস ওপেন-এ থাকবেন না এই দুই ক্রীড়াবিদ।
প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে আনোয়ার আলি-কে সঙ্গে করেই এসেছিলেন মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। পোস্ট ম্যাচ সাংবাদিক সম্মেলনে বাধ্য হলেন আনোয়ারকে নিয়েই আসতে।
ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠল ইস্টবেঙ্গল। স্প্যানিশ ফরোয়ার্ড জ্যাভিয়ের সিভেরিওর গোল এ দিন জয় এনে দিল ইস্টবেঙ্গল এফসিকে।
এদিন মোহনবাগান দলের রক্ষণ সামলেই জোড়া গোলের নায়ক আনোয়ার আলি। এএফসি-তে মোহনবাগানের পরের প্রতিপক্ষ বাংলাদেশের আবাহনী। মোহনবাগান জিতল ৩-১ গোলে
আসন্ন কিংস কাপ-এর সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে ইরাকের। বুধবার সূচী প্রকাশ করেছে আয়োজকরা।
৭ থেকে ১০ সেপ্টেম্বরের পর্যন্ত এই টুর্নামেন্ট হবে থাইল্যান্ডে।
বর্তমান সময়ে ভারত যে উচ্চমানের জিমন্যাস্টিক প্রতিভা প্রদর্শন করেছে। তার মধ্যেই দীপা কর্মকার নিজেকে খুঁজে পেলেন ইন্ডিয়ান এশিয়ান গেমস কন্টিনজেন্টের বাইরে। ভারতীয় স্পোর্টস অথরিটি তাঁকে চতুর্থবার্ষিকি ইভেন্টে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
'বাজবল' খেলার যে পদ্ধতি ইংল্যান্ড দল গ্রহণ করেছে, তা বাকি দলেদেরও অনুসরণ করা উচিত বলে মনে করছেন ভারতের প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক কপিল দেব। রোহিত শর্মাদেরও একই পদ্ধতিতে খেলা উচিত বলে দাবি করেন তিনি।
