Cart Total Items (0)

Cart

All Sports India
ঘরোয়া ক্রিকেট না খেলার শাস্তি হিসেবে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পাশাপাশি দীর্ঘ দের বছর জাতীয় দলের বাইরে রেখে দেওয়া হয়েছিল তাঁকে ঘরোয়া ক্রিকেটে খেলা সত্ত্বেও। তবে তিনি ফিরেছেন এবং রাজার মতই ফিরেছেন। শ্রেয়াস আইয়ার প্রমাণ করেছেন যে...
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্পিন শক্তির অসাধারণ প্রদর্শন ভারতকে ২৪৯/৯ রক্ষা করতে সাহায্য করেছে। এটি কেবল আরেকটি জয় নয় বরং একটি বড় জয় ছিল কারণ ভারত ৪৪ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্ৰুপের শীর্ষে শেষ করেছে।
বেঙ্গালুরু এফসি-র শেষ মুহূর্তের পেনাল্টি গোলে আইএসএলে প্লে অফের দৌড় থেকে তাঁর দল ছিটকে গেলেও ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন মনে করেন, দিমিত্রিয়স দিয়ামান্তাকসের লাল কার্ড দেখার ঘটনাই তাদের চলতি লিগে সেরা ছয়ে দৌড় থেকে ছিটকে দিল।
প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের সামনে ২৫০ রানের লক্ষ্যমাত্রা রাখে ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ২০৫ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৪৪ রানে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত।
৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলের ব্যবধান ধরে রাখার পর জয় হাতছাড়া হওয়াটা হতাশার তো বটেই। সঙ্গে প্লে-অফের দৌঁড় থেকে অফিশিয়ালি ছিটকে যাওয়া। তবে শেষ বেলায় ইস্টবেঙ্গলের দুরন্ত কামব্যাক সুপার কাপ ও এএফসিতে দলকে আত্মবিশ্বাস জোগাবে নিশ্চিত।
মুম্বই সিটি এফসি-র ঘরের মাঠে এ বারও জিততে না পারার আফসোস ভুলতে পারছেন না মোহনবাগান কোচ হোসে মোলিনা। আইএসএলে এই মাঠে আজ পর্যন্ত কোনও ম্যাচে হোমটিম কে হারাতে পারেনি সবুজ-মেরুন বাহিনী।
মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসির ম্যাচ মানেই একটা টান টান উত্তেজনা। প্রথম থেকেই এই দুই দলের মধ্যের এই ফুটবল মাঠের শত্রুতা কীভাবে যেন তৈরি হয়ে গিয়েছিল। তাই যখনই এই দুই দল মুখোমুখি হয় তখন গ্যালারিও তেতে থাকে ততটাই।
নিউজিল্যান্ডের লাইন-আপে পাঁচজন বাঁ-হাতি ব্যাটারের উপস্থিতির মধ্যেই বিশ্রাম দেওয়াই হতে পারে মহম্মদ শামিকে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে মহম্মদ শামির সামান্য সমস্যা ভারতীয় টিম ম্যানেজমেন্টকে রবিবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বাঁহাতি পেসার আর্শদীপ সিংকে খেলাতে বাধ্য করতে পারে।
ওডিশা এফসি-র ঘরের মাঠে তাদের সমর্থকদের সামনে দিয়েগো মরিসিওদের কোনও গোল করতে না দিয়ে ড্র করায় খুশি মহমেডান এসসি-র নবনিযুক্ত হেড কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। অন্যদিকে, এই ফলে বেশ হতাশ ওডিশার হেড কোচ সের্খিও লোবেরা।
গত মরশুম পর্যন্ত তিনি ছিলেন যে ক্লাবে, শনিবার সেই মুম্বই সিটি এফসি-র ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়ান্টের জার্সি গায়ে নামবেন লালেংমাউইয়া রালতে ওরফে আপুইয়া।