তখন সবে খেলা শেষের বাঁশি বেজেছে। তার আগে থেকেই উৎসবে মেতেছে ইস্টবেঙ্গল গ্যালারি। ঢাক-ঢোল, আবির আর সুরে সুরে স্লোগানে কানপাতা দায়। আর খেলা শেষে গ্যালারি জুড়ে আতসবাজির রোশনাই। কখনও কখনও বুক কাঁপিয়ে সশব্দে ফাটা শব্দবাজিও নেহাতই কম ছিল না।
কলকাতা প্রিমিয়ার লিগ ২০২৫-এর সুপার ফোরের ম্যাচে ইস্টবেঙ্গল মাঠে ফিরতেই ফিরল সেই উন্মাদনা। আর এর সঙ্গেই সমর্থকদের ঘরের মাঠে ট্রফি জিতে তালিকায় ৪১তম কলকাতা লিগ যুক্ত করল।
পরপর ৭ ম্যাচে ভারতের কাছে হারে পকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার ওয়াসিম আক্রমের যখন মন খারাপ, হতাশাগ্রস্ত, তখন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগা এশিয়া কাপে গ্রুপ পর্যায়ে পর সুপার ফোরেও ভারতের কাছে লজ্জাজনক হারে সাফাই দিতে ব্যস্ত। বলা ভাল হারের অজুহাত...
হ্যান্ডশেক বিতর্ক থামা দূরে থাক, উত্তোরত্তর বেড়েই চলেছে। গ্রুপ পর্যায়ের ম্যাচের পর রবিবার এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচের শেষেও পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি অধিনায়ক সূর্যকুমার যাদব সহ ভারতীয় ক্রিকেটেরারা। আর সেটা ঘটেছে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের সুস্পষ্ট...
রবিবার এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের ম্যাচে এই টুর্নামেন্টে দ্বিতীয়বার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এই মুহূর্তে একটাই লক্ষ্য, যতবার দেখা হবে ততবার পাকিস্তানকে উড়িয়ে দিতে হবে। এদিনও তার অন্যথা হল না।
১৫৭টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ আসনে বসতে চলেছেন এক ক্রিকেটার। যার নাম শনিবার সন্ধে থেকে হঠাৎ ঘুরতে শুরু করে ভারতীয় ক্রিকেটের আকাশে, যাঁর নাম অনেকটাই চমকের মতো।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচন ২৩ অথবা ২৪ সেপ্টেম্বর করা হবে।
ইস্টবেঙ্গল এফসি সোমবার বিকেলে ইস্টবেঙ্গল গ্রাউন্ডে বিকেল তিনটেয় চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ফাইনাল ম্যাচে ইউনাইটেড এসসি-র মুখোমুখি হবে।
এশিয়া কাপ ২০২৫ সুপার ৪-এ পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং ভারতের, হ্যান্ডশেক করলেন না সূর্যকুমার
পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক বিতর্ক দ্বিতীয় ম্যাচেও বজায় রাখলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এদিনও টসের পর পাক অধিনায় সলমন আঘার সঙ্গে হাত মেলালেন না তিনি।
এশিয়া কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচের পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো হ্যান্ডশেক বিতর্ক চড়া সুর বেঁধে দিয়েছে রবিবারের দু’দলের মধ্যে অনুষ্ঠেয় সুপার ফোরের ম্যাচের আগে। মাঠের বাইরেও এনিয়ে উত্তেজনা বা চাপান উতোর কম চলছে না দু’দেশের প্রাক্তন...
