Cart Total Items (0)

Cart

All Sports India
১২৮ বছর পর ২০২৮ লস অ্যাঞ্জেলেস গেমসে ক্রিকেট অলিম্পিকে ফিরে আসার পর ছয়টি দল শীর্ষ সম্মানের জন্য লড়াই করবে। বুধবার আয়োজকরা এটি নিশ্চিত করেছে।
চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং মুম্বই ইন্ডিয়ান্স (এমআই)-এর প্রাক্তন ব্যাটসম্যান অম্বাতি রায়ডু সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তাঁর সোজাসাপ্টা বক্তব্যের জন্য।
ঘরের মাঠে দ্বিতীয় হার যেন কিছুতেই মেনে নিতে পারছেন না কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। প্রথম ম্যাচের পরই ইডেনের পিচ হোম টিমের সমালোচনার মুখে পড়েছিল। প্রশ্ন উঠেছিল হোম অ্যাডভান্টেজ নিয়েও। আঙুল উঠেছিল পিচ কিউরেটরের দিকেও।
মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমে, পঞ্জাব কিংসের (পিবিকেএস) ব্যাটসম্যান প্রিয়াংশ আর্য চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সবার নজর কেড়ে নিয়েছেন।
এমনটা হয়তো এই বাংলাতেই সম্ভব। যেখানে ক্রিকেট, ফুটবল মিলেমিশে একাকার হয়ে যায়। আর যদি দুই সেরা দলের মালিক একই হয় তাহলে তো কথাই নেই। যেমনটা গত কয়েক বছর কলকাতার মাটিতে দেখা যাচ্ছে। একদিকে আইএসএল-এ মোহনবাগান সুপার জায়ান্ট আর অন্যদিকে...
মঙ্গলবার টস জিতে প্রথমে লখনউকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম তিন ব্যাটারের দাপটে নির্ধারিত ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ২৩৮ রানে পৌঁছে যায় নবাবেব শহর। যে লক্ষ্যে পৌঁছতেব্যর্থ হোম টিম।
বিরাট কোহলি টি-টোয়েন্টিতে দ্রুততম ১৩০০০ রান করা ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ইতিহাস রচনা করে ফেললেন। সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে আইপিএল ২০২৫-এর ম্যাচে বিরাট এই মাইলস্টোনে পৌঁছন।
লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার আইপিএল ২০২৫ এর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স (আইপিএল)-এর বিরুদ্ধে তাঁর দলের জয়ের পর বেশ খোশমেজাজেই ছিলেন। ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে কথা বলার সময় ল্যাঙ্গার সুযোগ পেয়ে সাংবাদিকদের সঙ্গে মজাও করলেন।
শনিবার আইপিএল ২০২৫-এর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস-এর নেতৃত্ব দিতে পারেন এমএস ধোনি। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, ঋতুরাজ গায়কোয়াড় হাতে চোট পাওয়ার পর এখনও নিশ্চিত নয় যে তিনি এই ম্যাচে খেলবেন।
বুধবার ভারতের ওপেনার যশস্বী জয়সওয়ালের মুম্বই থেকে গোয়ায় চলে যাওয়ার আকস্মিক সিদ্ধান্ত সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিল। মঙ্গলবার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জয়সওয়াল চিঠি লিখে মুম্বই ছেড়ে গোয়ায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং গভর্নিং বডি দ্রুত তাঁর সেই অনুরোধকে স্বীকৃতি দেয়।...