Cart Total Items (0)

Cart

All Sports India
চোটকে সঙ্গে করেই আইপিএল খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। একটি ম্যাচেও বসে থাকতে দেখা যায়নি তাঁকে। কখনও হাতে আইস প্যাক, আবার কখনও হাঁটুতে আইস প্যাক দিতে দেখা গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে।
অ্যাশেজে বিরাট কোহলি-কে নিয়ে আলোচনা তুঙ্গে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ শেষ হয়েছে মঙ্গলবার। অস্ট্রেলিয়া জিতে গেলেও আলোচনার কেন্দ্রে তিনিই।
বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান হিসেবে মার্নাস লাবুশাগনের রাজপাট শেষ হয়ে গেল। বুধবার আইসিসি পুরুষদের যে টেস্ট র‍্যাঙ্কিং প্রকাশ করেছে, তাতে ব্যাটারদের তালিকায় তারকা অজি ব্যাটারকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন ইংল্যান্ডের জো রুট।
অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের থেকেও বেশি আলোচনার কেন্দ্রে উঠে আসছে বাজবল। একটু বেশি আক্রমণাত্মক খেলতে গিয়েই কি ডুবতে হল ইংল্যান্ডকে? ক্রিকেটাররা মনে করছেন, যা করেছেন বেশ করেছেন। আগামী দিনেও করবেন। আর যদি সেটা করতে গিয়ে হারতেও হয়, তাহলেও...
একটা সময় পরপর উইকেট হারিয়ে বেশি চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। শেষে প্যাট কামিন্স ও স্পিনার লিয়ন ম্যাচ জেতায়। ইংল্যান্ড ম্যাচ হারলেও বেন স্টোকস অনুশোচনা করছেন না। তাদের খেলার পদ্ধতিও অনেক প্রশংসিত হচ্ছে সর্বমহলে।
বাংলাদেশকে ১০০ রানও করতে দিলেন না শ্রেয়াঙ্কা পাতিল, মান্নাত কাশ্যপ, কণিকা আহুজারা। চার বল বাকি থাকতে ৯৬ রানে অলআউট করে ম্যাচ পকেটে পুড়ে ফেলে ভারত। সেই সঙ্গে ৩১ রানে ম্যাচ জিতে ২০২৩ এশিয়ান ক্রিকেট কাউন্সিল উইমেন্স ইমার্জিং এশিয়া কাপে...
এ বারের ওডিআই বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। চতুর্থ বারের মতো এই টুর্নামেন্টটি ভারতে হতে চলেছে। তবে এই প্রথম বার, ভারত একেবারে একা এই টুর্নামেন্টটি আয়োজন করতে চলেছে। এর আহে অতীতে পাকিস্তান, শ্রীলঙ্কা বা বাংলাদেশের সঙ্গে ভারত বিশ্বকাপের সহ-আয়োজক...
এশিয়ান ক্রিকেট কাউন্সিল মহিলা ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি বলও না খেলে ফাইনালে পৌঁছে গেল ভারত। সোমবার বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়। এর পরে মঙ্গলবার রিজার্ভ ডেতে-ও বৃষ্টির কারণে ম্যাচ হয়নি। যার ফলে ভারতীয় মহিলা ‘এ’ দল...
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩ ফাইনালে রবিচন্দ্রন অশ্বিন প্রথম একাদশ থেকে বাদ পড়েন। তাঁর নাম প্রথম একাদশের তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়নি। এরপরে একটি সাক্ষাৎকারে অনেক বিষয়ে খোলামেলা কথা বলেছেন অশ্বিন। টেস্ট অধিনায়কত্বের বিষয়ে, অশ্বিন প্রথমবারের মতো মুখ খুলেছেন। এই...
চার মাস হয়ে গেল এখনও বিসিসিআই প্রধান নির্বাচকের পদটি খালিই পড়ে রয়েছে। প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মা নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই খালি পড়ে রয়েছে এই পদটি। ফলে নানা ইস্যুতে সমস্যায় পড়তে হচ্ছে বিসিসিআইকে।