টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জায়গা বদলে যেতে পারে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু এই দুই প্রতিযোগিতার স্থান পরিবর্তন হতে পারে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিন ভারতকে কিছুটা হলেও ভরসা দিলেন অজিঙ্ক রাহানে। সঙ্গে নিজেকেও ফিরে পেলেন ভারতের জার্সিতে।
ভারতের দুই প্রথম সারির ব্যাটসম্যান বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারাকে আউট করতেই বল ট্যাম্পারিং করেছে অস্ট্রেলিয়া। এমনই অভিযোগ আনলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি।
আসন্ন এশিয়া কাপ ও আইসিসি বিশ্বকাপ বিনামূল্যে দেখতে পাবেন ক্রিকেট ভক্তরা। এটি ক্রিকেট ভক্তদের জন্য একটি বড় খবর। ডিজনি প্লাস হটস্টার ঘোষণা করেছে যে এশিয়া কাপ এবং আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ উভয়ই সকল মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে-টু-ভিউ হিসাবে...
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন অস্ট্রেলিয়া থেমেছিল ৩২৭-৩-এ। ত্রাভিস হেড ততক্ষণে সেঞ্চুরি হাঁকিয়েছেন। অন্যদিকে, সেঞ্চুরির দরজায় কড়া নাড়ছেন স্টিভ স্মিথ।
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বিরক্ত ভারতের ফিল্ডিং-এ। বুধবার চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথমদিনের শেষে চালকের আসনে অজিরা।
হেড প্রথম ব্যাটার যিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শতরান করলেন। সেই শতরান এল মাত্র ১০৬ বলে। ২২টি চার এবং একটি ছক্কা হাঁকান হেড। তিনি ব্যাট করতে আসার পরেই অস্ট্রেলিয়ার রানের গতি বেড়ে যায়।
স্কোয়াডে থেকেও দলে জায়গা পেলেন না রবিচন্দ্রন অশ্বিন । এই নিয়ে চলছিল জল্পনা। শেষ পর্যন্ত সেরা স্পিনারকে বাদ দিয়েই খেলতে নেমেছে টিম ইন্ডিয়া।
ওড়িশার বালাসোরে ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ চোখে পড়ল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
রিপোর্ট অনুযায়ী, ওভাল স্টেডিয়াম ম্যানেজমেন্ট ফাইনালের জন্য দুটি পিচ প্রস্তুত করেছে। দেশজুড়ে চলতি তেলের প্রতিবাদের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা পিচ নষ্ট করতে পারে এমন আশঙ্কা রয়েছে।
