Cart Total Items (0)

Cart

All Sports India
এশিয়া কাপ আয়োজন করতে চলেছে পাকিস্তান। কিন্তু ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না। রোহিত শর্মারা খেলবে অন্য দেশে। তবে কোন দেশে ভারতীয় দল খেলবে তা এখনও ঠিক হয়নি।
এবার টসের পরেও প্রথম একাদশ বদলের সুযোগ থাকছে। ব্যাটিং নেওয়া হবে না বোলিং সেই বুঝে খেলোয়াড় বদলের সুযোগ থাকবে। প্রথম ইনিংসে একাদশে না থাকা ক্রিকেটাররা সুযোগ পাবে পরের ইনিংসে মাঠে নামার।
চেন্নাইয়ে সিরিজ হারের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খোয়ালো ভারত। বুধবার সিরিজ নির্ধারক ম্যাচে অস্ট্রেলিয়া ২১ রানে হারায় রোহিতদের। সেই সঙ্গে শীর্ষস্থান দখল করল অজিরা।
চোটের জন্য চার থেকে পাঁচমাস মাঠের বাইরে থাকতে হবে কেকেআর অধিনায়ককে। সেক্ষেত্রে আইপিএল থেকে ছিটকে যেতে পারেন শ্রেয়স আইয়ার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে একেবারেই ফর্মে নেই সূর্য। দুটি ম্যাচেই প্রথম বলে আউট হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।এমন সময়ে সূর্যের পাশে দাঁড়ালেন কোচ রাহুল দ্রাবিড়।
প্রথম দুই টেস্ট সহজেই জিতে নিয়েছিল ভারত। কিন্তু তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে যেভাবে মুখ থুবড়ে পড়ল ভারতের ব্যাটিং তা দেখে অতিউৎসাহী ক্রিকেট ফ্যানও হতাশ হবেন নিশ্চিত।