Cart Total Items (0)

Cart

All Sports India
প্রথম ম্যাচে দলের সঙ্গে যোগ দিতে পারেননি এডেন মার্করাম। তাই তাঁর বদলে দলকে নেতৃত্ব দেন ভুবনেশ্বর কুমার। আর ভুবির নেতৃত্বে নিজেদের প্রথম ম্যাচে হায়দরাবাদ বাজে ভাবে হেরেছিল। লখনউয়ের বিরুদ্ধে মার্করাম দায়িত্ব নেওয়ার পরেও বদলাল না তাদের ভাগ্য।
গুজরাট ছাড়া কেবল কেকেআরেরে কোচ-ক্যাপ্টেন জুটি নিখাদ ভারতীয়। বলাবাহুল্য টুর্নামেন্টের সব থেকে লো-প্রোফাইল কোচ-ক্যাপ্টেন এই মুহূর্তে নাইট রাইডার্সেরই।
ঘরের মাঠে জয় দিয়েই শুরু করল কলকাতা। বিরাট কোহলিদের বেঙ্গালুরুকে ৮১ রানে হারালেন নাইটরা। প্রথমে ব্যাট করে কেকেআর করে ৭ উইকেটে ২০৪ রান। জবাবে আরসিবির ইনিংস শেষ হল ১২৩ রানে।
ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যানকে অবশ্য নিজেদের প্রথম হোম ম্যাচে পাচ্ছে না কেকেআর। বরং গুজরাট টাইটানসের বিরুদ্ধে কেকেআরের পরবর্তী অ্যাওয়ে ম্যাচের আগে সরাসরি আমদাবাদে দলের সঙ্গে যোগ দিতে পারেন ব্রিটিশ তারকা।
আইপিএলে জমজমাট ম্যাচে রাজস্থানকে ৫ রানে হারাল পঞ্জাব। প্রথমে ব্যাট করে অধিনায়ক শিখর ধাওয়ানের ব্যাটিংয়ের দৌলতে ৪ উইকেটে ১৯৭ রান করে তারা। জবাবে ৭ উইকেটে ১৯২ রান তুলতে পারে সঞ্জু স্যামসনরা।      
আইপিএলে আজ মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এবং পঞ্জাব কিংস। দু’দলই জয় দিয়ে শুরু করেছে অভিযান। দ্বিতীয় ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান দখল করাই লক্ষ্য থাকবে দু’দলের।
আইপিএলে পরপর দুই ম্যাচ জিতে চালকের আসনে গতবারের চ্যাম্পিয়ন দল গুজরাত। দিল্লির বিরুদ্ধে তারা নতুন নায়ককে খুঁজে পেয়েছে।এবার দলকে জয়ের পথ দেখালেন দলের মাত্র ২১ বছর বয়সী তরুণ ক্রিকেটার সাই সুদর্শন।
আইপিএলের দ্বিতীয় ম্যাচেও হার বজায় রইল দিল্লি ক্যাপিটালসের। আবার পরপর দুই ম্যাচ জিতে নিজেদের ফর্ম ধরে রাখল গুজরাত। এদিন দিল্লিকে তারা হারাল ৬ উইকেটে।