মাস্টার রাইটস এগ্রিমেন্ট(এমআরএ) ইস্যুতে আইএসএল আয়োজন সাময়িক স্থগিত রাখার কথা এই টুর্নামেন্টের পরিচালন সমিতি এফএসডিএল অংশগ্রহণকারী ক্লাবগুলোর পাশাপাশি ভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়েছে। এতে ভারতীয় ফুটবল মহলে রীতিমতো আলোড়ন পড়ে গেছে।
অনেকদিন ধরেই কথাটা ঘুরপাক খাচ্ছিল ভারতীয় ফুটবল মহলে। নতুন মরশুমে আইএসএলের ভবিষ্যত কী? আদৌ কী হবে? হলে কবে শুরু হবে? ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে মাস্টার রাইটস এগ্রিমেন্টের (এমআরএ) নতুন রূপ কী দাঁড়াবে সুপ্রিম কোর্টের রায়ের পর? সেই প্রশ্নের উত্তর...
ডুরান্ড কাপে অংশগ্রহণ নিয়ে সংগঠক কমিটি সেনাবাহিনী কর্তৃপক্ষের কাছে ৪টি শর্ত দিয়ে চিঠি লিখেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেই শর্তের সবকটাই ডুরান্ড কমিটি মেনে নেওয়ায় সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিল, তারা খেলছে টুর্নামেন্টে।
বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ ফুটবল দল ছয় ধাপ নেমে ১৩৩ তম স্থানে পৌঁছে গিয়েছে। জুনে দু’টি পরাজয়ের ফলে তারা নয় বছরের মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ে নেমেছে।
আইএসএল কবে শুরু হবে, সুপ্রিম কোর্টের রায়ে কোনটা দেশের এক নম্বর লিগ হিসেবে গণ্য হবে, সেটা ঘিরে যেমন ফুটবল মহলে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তেমন একটা বড় প্রশ্নচিহ্নর মুখে দাঁড় করিয়ে দিয়েছে কলকাতার মহমেডান স্পোর্টং ক্লাবকে।
পিএসজির সোনার মরশুম চলছে। তাদের বিজয়রথের দৌড় অব্যাহত। সেমিফাইনালে রিয়েল মাদ্রিদকে ৪-০ গোলে চূর্ণ করে ফিফা বিশ্ব ক্লাব কাপের ফাইনালে উঠে এক নয়া ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে তারা।
এ এক অদ্ভূত পরিস্থিতি। ডুরান্ড কাপের সূচী প্রকাশ করেছে টুর্নামেন্ট কমিটি, তাতে মোহনবাগান সুপার জায়ান্টকে রেখে। অথচ সেটা করেছে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষের সম্মতি ছাড়াই। এতে বাগানের খেলা নিয়ে জট পাকাতে পারে।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের মাঠে ব্রাজিলের দল ফ্লুমিনেসকে ২-০ গোলে হারিয়ে ফিফা বিশ্ব ক্লাব কাপের ফাইনালে গেল চেলসি। জোয়াও পেড্রোর দেওয়া জোড়া গোলে।
আইএফএর এক অভিনব উদ্যোগ। শ্রাচী স্পোর্টস ও জি স্পোর্টসের হাত ধরে। বেঙ্গল সুপার লিগ। এই নতুন ধরনের ফুটবল প্রতিযোগিতা শুরু হতে চলেছে চলতি বছরের অক্টোবরে, পুজোর পরে।
তিনটি ইওরোপিয়ান ও একটি ব্রাজিলিয়ান দলের নজর এখন ২০২৫ ফিফা বিশ্ব ক্লাব কাপ ট্রফিতে।
