Cart Total Items (0)

Cart

All Sports India
ব্রিজ ভূষণের পর তাঁর সঙ্গীর ফেডারেশনের প্রধান হওয়ার প্রতিবাদে ভিনেশ ফোগত তাঁর জাতীয় সম্মান ফেরাতে চান। যে পথ আগেই দেখিয়েছেন বজরং পুনিয়া তাঁর পদক ফেরত দিয়ে।
ক্রীড়া মন্ত্রক ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)-কে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লুএফআই) চালানোর জন্য একটি অস্থায়ী প্যানেল গঠন করতে বলেছে।
ক্রীড়া মন্ত্রক রবিবার রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই)-কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণা অনুযায়ী কুস্তিগিরদের কাছে প্রস্তুতির জন্য কোনও সময় থাকছে না।
ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর শনিবার কুস্তিগির বজরং পুনিয়ার পদ্মশ্রী ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে কোনও মন্তব্য় করতে চাননি। বলেছেন, ‘‘অনেক বলে ফেলেছি।’’
বাঁ হাঁটুতে ব্যথার কারণে বর্তমানে কোর্টের বাইরে রয়েছেন পিভি সিন্ধু, তাঁর পরও উঠে এলেন শিরোনামে।
আরেক শীর্ষ কুস্তিগীর বজরং পুনিয়া শুক্রবার জানান তিনি পদ্মশ্রী ফিরিয়ে দিতে চান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে তাঁকে তাঁর পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন।
ক্রীড়া মন্ত্রক বুধবার বার্ষিক ক্রীড়া পুরস্কার-এর জন্য মনোনয়নের উপর তাদের মতামত জানিয়ে দিল। খেলরত্ন সম্মান পাচ্ছেন ব্যাডমিন্টন তারকা খেলোয়াড় জুটি।
কুস্তিগীর বজরং পুনিয়া অভিযোগ করেছেন যে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি ক্রীড়াবিদদের ডোপ পরীক্ষা করার সময় মেয়াদোত্তীর্ণ এবং পুরানো সরঞ্জাম ব্যবহার করছে।
নিক কিরগিওস এতটাই হতাশ হয়ে পড়েছেন যে তিনি আর খেলতে চান না বলে জানিয়েছেন। তিনি বলেন, "আমি আর খেলতে চাই না" তবে তিনি তাঁর টেনিস কেরিয়ারকে কিছুটা সময় দিতে চান।
বৃহস্পতিবার একটি রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে এফআইএইচ পুরুষ হকি জুনিয়র বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালে উঠল ভারত।