মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট জিতেছেন অলিম্পিয়ান ইলাভেনিল ভালারিভান । এরই সঙ্গে রিও ডি জেনিরোয় আইএসএসএফ বিশ্বকাপ রাইফেল-পিস্তল প্রতিযোগিতায় তিনি তাঁর দ্বিতীয় সোনা জিতেছেন।
শুক্রবার ডেভিস কাপ-এর কোয়ার্টার ফাইনালে সার্বিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন জকোভিচ। ইউএস ওপেন শিরোপা জয়ের মাত্র পাঁচ দিন পরেই কোর্টে ফিরলেন নোভাক জোকোভিচ।
বৃহস্পতিবার ক্রীড়ামন্ত্রক থেকে আসন্ন এশিয়ান গেমসের জন্য ভারতীয় কন্টিনজেন্টের একটি সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ২২ জন নতুন ক্রীড়াবিদকে যুক্ত করা হয়েছে এবং ২৫টি পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে অ্যাথলিট, কোচ এবং সহকারীরা অর্ন্তভুক্ত রয়েছেন। আধুনিক পেন্টাথেলনকেও তালিকায়...
হংকং ওপেন ২০২৩ ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। বুধবার চীনের তাইপেই সু লি ইয়াং-এর বিরুদ্ধে নামার আগেই লক্ষ্য এই সিদ্ধান্তে আসেন।
অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়ী শাটলার সাইনা নেহওয়াল জানিয়েছেন যে তাঁর হাঁটুতে চোট রয়েছে। যার জন্য মাঝে মাঝেই তাঁর হাঁটুতে প্রদাহ হচ্ছে। "তিন থেকে চার মাস আগেও আমি সিঙ্গাপুরে ওপেন খেলছিলাম। সেই সময় আমার হাঁটু এবং কার্টিলেজের ব্যাথা...
আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি মঙ্গলবার জানিয়েছে, দু’টি ডোপিং অপরাধের জন্য সিমোনা হালেপ-কে টেনিস থেকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এশিয়ান গেমসই এখন লক্ষ্য ভারতীয় লং জাম্পার মুরালি শ্রীশঙ্করের। এই কারণেই ইডজিনে ডায়মন্ড লিগের ফাইনালে থাকবেন না তিনি।
গত সপ্তাহে বেঙ্গালুরুতে প্রকাশ পাডুকানের একাডেমি পিপিবিএ-তে প্রশিক্ষণ নিয়েছেন।
ইউএস ওপেন জয়ের পর নোভাক জকোভিচ গায়ে চাপিয়ে নিয়েছিলেন ২৪ নম্বরের জার্সি। স্বাভাবিকভাবেই মনে হয়েছিল ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ের উৎসব পালন করতেই এই জার্সি।
নোভাক জোকোভিচ রবিবার ড্যানিল মেদভেদেভকে সরাসরি সেটে পরাজিত করে তাঁর চতুর্থ ইউএস ওপেন এবং ২৪তম গ্র্যান্ডস্ল্যাম একক শিরোপা জিতে নিলেন।
