আইপিএল শেষ হওয়ার পর এখন বেশ কিছুটা সময় ছুটি কাটাচ্ছেন কেকেআর তারকা। আর এর মাঝেই পি সেন ট্রফিতে খেলার প্রস্তাব পেয়েছিলেন রিঙ্কু সিং। সূত্রের খবর, রিঙ্কু সিংকে দলে পেতে ঝাঁপিয়েছিল মোহনবাগান এবং তপন মেমোরিয়াল। কিন্তু লোভনীয় প্রস্তাব থাকলেও উত্তরপ্রদেশের...
এশিয়া কাপ ক্রিকেট নিয়ে টালবাহানার মধ্যে স্বস্তি ফুটবলে। সাফ কাপ খেলতে ভারতে আসবে পাকিস্তানের ফুটবল দল। প্রতিযোগিতায় অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন।
এশিয়ান গেমসের ট্রায়াল চলছে। কিন্তু আন্দোলনকারী কুস্তিগিরেরা এখনও তৈরি নন। ১৫ জুলাইয়ের মধ্যে নাম জমা দেওয়ার কথা। কুস্তিগিরেরা আবেদন করেছিলেন সেই তারিখ পিছিয়ে দেওয়ার জন্য। সেই দাবি মেনে ভারতীয় অলিম্পিক্স সংস্থা (আইওএ) আবেদন করল এশিয়ার অলিম্পিক্স কমিটির (ওসিএ) কাছে।
মিরপুরে আফগানিস্তানের বিরুদ্ধে এক মাত্র টেস্টে লিটন দাসের দল জিতল ৫৪৬ রানে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে রানের বিচারে এটি তৃতীয় বড় জয়। গত ৮৯ বছরে এত বড় ব্যবধানে আর কোনও দল টেস্ট জিততে পারেনি।
জেভিয়ার সিভেরিও ও সাউল ক্রেসপোকে চুক্তিবদ্ধ করল লাল-হলুদ শিবির। স্প্যানিশ দুই ফুটবলারকে এক দিনে দলে নিয়ে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল।
অ্যাশেজে দীর্ঘ ৮ বছরের সেঞ্চুরি খরা কাটালেন জো রুট। এমনটা নয় যে, টেস্ট ক্রিকেটে বড় রানের মধ্যে ছিলেন না ব্রিটিশ তারকা। বরং গত কয়েক বছরে রুটই বিশ্বের সব থেকে ধারাবাহিক টেস্ট ক্রিকেটার।
খারাপ পারফরম্যান্সের জেরে বিশ্রামে পাঠানো হতে পারে রোহিত শর্মাকে। ভারতের অধিনায়ক বর্তমানে খুবই খারাপ ছন্দে রয়েছেন। যে কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের পুরোটাতে না হলেও, কিছু অংশের জন্য বিশ্রাম পাঠানো হতে পারে রোহিতকে।
বাংলা দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মুকেশ কুমার। গত কয়েক মরশুম ধরেই বাংলা দলের হয়ে খেলছেন। বাংলা দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মুকেশ। পাশাপাশি এই বছর আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামেন। শুধু আইপিএল নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও...
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনের হাংঝাউয়েতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান গেমস। আর এই টুর্নামেন্টে খেলতে পারবেন না গতবারে সোনা জয়ী হিমা দাস।
বিশ্ব ফুুটবলের দুই শক্তিধর দেশ স্পেন এবং ইতালি একে অপরের বিরুদ্ধে শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়াই চালিয়ে গেল। তবে শেষ হাসি হাসল স্পেনই। আজুরিদের ২-১ গোলে হারাল তারা।
