একদিকে কারগিলের দিক থেকে ছুটে আসা কামানের গোলা। অন্যদিকে চীনা বন্দুকের চোখ রাঙানি। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ। তার মাঝে পাথরে ফোটা ফুলের মতো জেগে উঠে ভারতীয় ফুটবলে একটা নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে ফেলেছে লাদাখ এফসি। তারা এখন পাহাড়ের প্রকৃতির কোল...
প্রত্যাশামতোই বৃহস্পতিবার রাতে কলকাতা শহরে পা দিয়ে শুক্রবার বিকেল মোহনবাগান মাঠে সিনিয়র ফুটবলারদের নিয়ে অনুশীলনে নেমে পড়লেন মোহনবাগান সুপার জায়ান্টের চিফ কোচ হোসে মোলিনা। পেছনে পেছনে শুক্রবার সকালে পা দেওয়া বিদেশি ডিফেন্ডার টম আলড্রেড সহ ঘরের সব ফুটবলাররা।...
অলস্পোর্টের খবরেই সিলমোহর পড়ল। বলা হয়েছিল খালিদ জামিলের ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দলের চিফ কোচ হওয়া শুধু সময়ের অপেক্ষা। শুক্রবার টেকিকাল কমিটির সুপারশি মেনে ভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী সমিটি খালিদ জামিলকে কোচ হিসেবে নিয়োগ করল।
প্রায় ৫৫ মিনিটের কাছাকাছি ১০ জনে খেলে মহমেডানের বিরুদ্ধে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ৩-১ গোলের জয় তুলে নিয়ে কোয়ার্টাফাইনালে ওঠার সম্ভাবনা বাড়িয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এর মধ্যে দুটি গোল লিস্টন কোলাসোর, একটি সুহেল বাটের। সবুজ মেরুনের এই সাফল্যকে কোনও...
সিডনি টাউন হলে ২০২৬ অস্ট্রেলিয়া এএফসি মহিলা এশিয়ান কাপের মূল পর্বের ড্রয়ে অংশ নেওয়ায় ২৯ জুলাই মোহনবাগান দিবসের সংবর্ধনায় উপস্থিত থাকতে পারেননি ভারতীয় মহিলা ফুটবল দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার সঙ্গীতা বাসফোর। তবে আশা করা যায়, শুক্রবার ইস্টবেঙ্গল প্রতিষ্ঠা দিবসে...
বৃহস্পতিবার রাতে কলকাতা শহরে পা রাখছেন মোহনবাগান সুপার জায়ান্টের চিফ কোচ হোসে মোলিনা। ডুরান্ডের প্রথম ম্যাচে তাঁর অনুপস্থিতিতে মহমেডানের বিরুদ্ধে সিনিয়র দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ বাস্তব। মোলিনা আসার পর সিনিয়র দলের ভার তুলে নেবেন নিজের হাতে। তবে ডুরান্ডের...
ব্রাইট এনোবাখারেকে নিশ্চয়ই মনে আছে সকলের। নাইজেরিয়ান স্ট্রাইকার। এসসি ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে খেলছিলেন ২০২১ সালে। ১২ ম্যাচে ৩ গোল করেছিলেন। তার মধ্যে ৫ জনকে কাটিয়য়ে ব্রাইটের গোলের কথা লাল হলুদ সমর্থকদের মুখে মুখে এখনও ঘোরে। সেই ব্রাইটকে আবার ভারতীয়...
আগেই বলা হয়েছিল কাফা (সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) নেশনস কাপে খেলার আগ্রহ প্রকাশ করেছিল ভারত। কাফার সংগঠকরা ভারতের সেই আগ্রহে সাড়া দিয়ে অংশগ্রহণের সম্মতি জানিয়েই দিল। এতে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার আগে একটা ভালরকম প্রস্তুতির সুযোগ...
চিরকাল মানুষটাকে শুধু হাসতে দেখেছি। অন্যদের হাসাতে দেখেছি মজার কথা বলে। সেই মানুষটাই মোহনবাগান দিবসের মঞ্চে রত্ন সম্মান প্রাপ্তির পরই নিজের অনুভূতির কথা বলতে গিয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন। তিনি আর কেউ নন মোহনবাগান প্রাক্তন সভাপতি স্বপন সাধন(টুটু) বসু।...
এএফসি ২০২৬ অস্ট্রেলিয়া মহিলা এশিয়ান কাপের গ্রুপ সি-তে ভারতের প্রতিপক্ষ জাপান, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে। মঙ্গলবার সিডনি টাউন হলে ড্রয়ের মাধ্যমে ভারতের প্রতিপক্ষ ঠিক হয়েছে। ভারত থেকে ড্রয়ে অংশ নেন ভারতীয় মহিলা দলের সাড়াজাগানো মিডফিল্ডার সঙ্গীতা বাসফোর ও মহিলা...
