Cart Total Items (0)

Cart

All Sports India
নামী স্প্যানীশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে এবার খেলবেন সবুজ মেরুন জার্সি পরে। তাঁর সঙ্গে চুক্তি হল মোহনবাগান সুপার জায়ান্ট-এর। গত মরসুমে সাইপ্রাসের নামী ক্লাব ওমোনিয়ার হয়ে খেলেছেন হেক্টর।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ঈশান কিষান ব্যাটিং এবং উইকেট কিপিং দু’টোতেই নজর কেড়েছেন। এই সফরের সবকটি ওডিআই ম্যচেই তিনি অর্ধশত রান করেছেন।
আবারও জোড়া গোল। প্রথম দিন থেকে নতুন ক্লাবের হয়ে গোল করে চলেছেন লিওনেল মেসি । আর তাঁর দাপটেই চলতি টুর্নামেন্টের শেষ ১৬-তে পৌঁছে গেল দল।
জিয়ানলুইগি বুফোঁ বুধবার ফুটবল থেকে অবসরের ঘোষণা করে দিলেন। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে গৌরবময় কেরিয়ারের শেষ করলেন তিনি।
এশিয়া কাপ আর এক মাস পরই। কিন্তু সেখানে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার লোকেশ লাহুল-এর।
২৩-শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আসন্ন হ্যাংজু এশিয়ান গেমসে জাতীয় পুরুষ দল সোনা জিতে সরাসরি ২০২৪ প্যারিস অলিম্পিক্সে জায়গা না করতে পারলে তাদের কোয়ালিফাই করার জন্য পাঠানো হবে পাকিস্তানে।
এখনও ভারতীয় ফুটবল ক্লাবগুলো খুব বেশি পরিমাণে নির্ভর করে রয়েছে বিদেশি কোচেদের উপর। তবে তার মধ্যেই ফুল ফোঁটাচ্ছে‌ন বাংলার কোচ শঙ্করলাল।
ওডিআই-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের আধিপত্য বজায় রেখেছে জাতীয় দল। ভারতীয় দল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একটানা সবথেকে বেশী সংখ্যক ওডিআই সিরিজ জিতেছে।
রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে ডুরান্ড কাপ ২০২৩ । কোচ জুয়ান ফেরান্দোর সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। যদিও ডুরান্ডে রিজার্ভ বেঞ্চে কোচ হিসেবে থাকছেন না তিনি।