অলস্পোর্ট নিউজের খবরেই সিলমোহর। প্রত্যাশামতোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি সভাপতি পদে নির্বাচিত হয়ে গেলেন সৌরভ গাঙ্গুলি মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে। শুধু তিনি নন, তাঁর দেওয়া গোটা প্যানেলই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল। যেমন বলা হয়েছিল, তেমনই হল। সচিব হলেন বাবলু কোলে। কোষাধ্যক্ষ...
এশিয়া কাপ ২০২৫-এর সব থেকে উত্তেজনার ম্যাচে রবিবার মুখোমুখি ভারত ও পাকিস্তান। দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে এই ম্যাচে স্বাভাবিকের চেয়ে বেশি ঝুঁকি রয়েছে। এই ম্যাচের বিজয়ী দল এশিয়া কাপের সুপার ফোরে খেলার যোগ্যতাও নিশ্চিত করবে।
অলস্পোর্ট ডেস্ক: অক্টোবর ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোর জন্য ৩০ জন খেলোয়াড়ের ভারতীয় সিনিয়র পুরুষদের সম্ভাব্য জাতীয় দল রবিবার ঘোষণা করে দিলেন প্রধান কোচ খালিদ জামিল। প্রস্তুতি শিবির ২০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে শুরু হবে এবং দলটি একদিন আগে সেখানে রিপোর্ট করবে বলে...
গত নভেম্বরে সৈয়দ মোদী সুপার ৩০০-এর পর এটি লক্ষ্যের প্রথম ফাইনাল ম্যাচ ছিল। যেখানে জয় এল না। ১৫-২১, ১২-২১-এ মাত্র ৪৫ মিনিটেই হেরে গেলেন লক্ষ্য সেন।
শেষরক্ষা হল না। হংকং ওপেনের ফাইনালে পৌঁছে স্বপ্ন দেখিয়েছিলেন ভারতীয় জুট্ সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি। কিন্তু ফাইনালে টানটান লড়াইয়ের পর চিনা জুটির কাছে হেরে রানার্স হয়েই থামতে হল ভারতীয় জুটিকে।
শনিবার থেকে টেকিওতে শুরু হয়েছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। বিশ্বের সেরা দৌড়বাজ ও থ্রোয়াররা নিজেদের দক্ষতা প্রদর্শনের জন্য টোকিওর মাঠে সেরা দিতে নেমে পড়েছেন। সকলেই যে বিশ্বচ্যাম্পিয়ন হবেন বা পদক জিতবেন এমন নয়, কিন্তু এই মঞ্চটা নিজেদের কাছেও একটা বাড়তি...
ভারত ও পাকিস্তানের নতুন প্রজন্মের খেলোয়াড়রা এমন এক সময়ে মুখোমুখি হচ্ছে যখন দুই দেশের সম্পর্ক রীতিমতো আগুনের গোলার উপর দাঁড়িয়ে রয়েছে। এশিয়া কাপে দুই দেশের খেলা নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে।
অবশেষে স্বস্তি সুনীল ছেত্রী ও তাঁর সতীর্থদের। শনিবার সুনীলের ক্লাব বেঙ্গালুরু এফসি জানিয়েছে, তারা আবার ক্লাবের কাজকর্ম আগের মতোই চালু করছে। প্রথম সারির ফুটবলার ও কর্মীদের মাইনে দেওয়াটাও। ভারতীয় ফুটবল মহলের জন্য সুখবর।
২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ সভা এবং সাধারণ নির্বাচনের আগে শনিবার বিসিসিআইয়ের পূর্ণ সদস্যদের প্রতিনিধি হিসেবে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এবং আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমলকে নিশ্চিত...
শনিবার বিয়েলে ভারতীয় পুরুষ টেনিস দল ইতিহাস তৈরি করল, সুইজারল্যান্ডকে ৩-১-এ হারিয়ে ডেভিস কাপ ২০২৫ বিশ্ব গ্রুপ ১-এ খেলা নিশ্চিত করল, সঙ্গে ২০২৬ সালের বাছাইপর্বে তাদের জায়গাও নিশ্চিত করেছে।
