Cart Total Items (0)

Cart

All Sports India
ট্রান্সফার উইন্ডো খুলতেই পর পর গুরুত্বর্পূণ প্লেয়ারদের তুলে নিয়ে দল গুছিয়ে নেওয়ার রাস্তায় হাঁটতে শুরু করেছে ইস্টবেঙ্গল এফসি। এবার এক বছরের চুক্তিতে দলে নিল মিডফিল্ডার বোরহা হেরেরাকে।
চেন্নাইয়িনের গত মরশুমের অধিনায়ক অনিরুদ্ধ থাপাকে নেওয়ার লড়াইয়ে ছিল মুম্বই এফসি এবং মোহনবাগান। তবে সূত্রের খবর, শেষ মুহূর্তে মোহনবাগান কর্তারা মাত দিয়েছেন। অনিরুদ্ধ থাপা চুক্তিবদ্ধ হতে চলেছেন মোহনবাগানের সঙ্গে।
ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০২৩-এর শুরুটা জয় দিয়ে শুরু হলেও পরের দিকে হাল ছেড়ে দিতে দেখা গিয়েছে ছেলেদের। ভানুয়াতুরের বিরুদ্ধে সেটা শুধরে নিতে চান কোচ।
লিওনেল মেসি যে ইন্টার মিয়ামি ক্লাবে যাবেন, তা জানতেন নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। ব্রাজিলের এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সেই খবর ফাঁস করেছেন তিনি।
এবারের ইন্টারকন্টিনেন্টাল কাপের আসর বসেছে ভুবনেশ্বরে। আর এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত এবং মঙ্গোলিয়া। এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি একদিকে যেমন রাজনীতিবিদ, তেমন তিনি ক্রীড়াপ্রেমীও বটে। তবে এই খেলা দেখতে এসে...
ইউরোপের অষ্টম ক্লাব হিসেবে তিনটি কাপের ফাইনাল জিতল ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর ইংল্যান্ডের দ্বিতীয় দল হিসেবে ত্রি-মুকুট লাভ। মিলানের বিরুদ্ধে ১-০ জিতে একের পর এক রেকর্ডের ফুলঝুরি ছড়িয়েছে দল ও কোচ। ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে এক মাত্র কোচ হিসেবে...
মিয়ামির বিলাসবহুল পোর্শে ডিজাইন টাওয়ারে থাকবেন মেসি। ২০১৯ সালে তৈরি এই বহুতলের ৬০ তলায় পরিবার নিয়ে থাকবেন আর্জেন্টিনার অধিনায়ক। তাঁর ফ্ল্যাটটির দাম ভারতীয় মুদ্রায় ৭৪ কোটি ২০ লাখ টাকারও বেশি।
জল্পনা ছিলই, শেষ পর্যন্ত নন্দ কুমার সেকার-কে দলে নিল ইস্টবেঙ্গল এফসি। এই মুহূর্তে ভারতীয় দলে রয়েছেন নন্দ কুমার। নজর কেড়েছেন জাতীয় কোচ ইগর স্টিমাচেরও।
ইন্টারকন্টিনেন্টাল কাপ-এর প্রথম ম্যাচে শুক্রবার মঙ্গোলিয়ার মুখোমুখি হয়েছিল ভারতীয় ফুটবল দল। মাঠে ৯০ মিনিট দাপটই দেখালেন ইগর স্টিমাচের ছেলেরা।