Cart Total Items (0)

Cart

All Sports India
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও, ফিফা ও এএফসির মান্যতা পেয়ে কল্যান চৌবে ও তার কমিটির সদস্যরা কি ২০২৬ পর্যন্ত ক্ষমতায় বহাল তবিয়তে থেকে যাবেন?‌ অন্তত এমনটাই তো মনে হচ্ছে।
কাফা নেশনস কাপে শুরুটা দারুভাবে করল ভারত। হিসোর স্টেডিয়ামে তাদের প্রথম ম্যাচে তাজিকিস্তানকে ২-‌১ গোলে হারিয়ে। ২০০৮ সালে এএফসি চ্যালেঞ্জ কাপের ফাইনালে শেষবার তাজিকিস্তানকে হারিয়েছিল ভারতীয় ফুটবল দল। কোচ হিসেবে দায়িত্ব নিয়েই নিজের প্রথম ম্যাচে ১৭ বছর পর তাজিকিস্তানকে...
দু'বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুর ষষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকের স্বপ্ন শুক্রবার ইন্দোনেশিয়ার পুত্রী কুসুমা ওয়ারদানির কাছে তিন গেমের হাড্ডাহাড্ডি কোয়ার্টার ফাইনাল থ্রিলারের সঙ্গেই শেষ হয়ে গিয়েছে।
রাজগীরে এশিয়া কাপের প্রথম ম্যাচে চিনের মুখোমুখি হয়ে ভারত নিজেদের ক্ষমতাকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পেল ঠিকই তবে তা কোচ ফুলটনের জন্য মাথা ব্যথার নতুন করে কারণ হয়ে দেখা দেবে স্বাভাবিকভাবেই। যদিও শুরুটা জিতেই করে দিল ভারত।
রজার বিনি আর বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি নন, সহ-সভাপতি রাজীব শুক্লা পরবর্তী নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী প্রধানের দায়িত্বে সামলাবেন, বলেই জানা যাচ্ছে।
হঠাৎই হাওয়ায় ভাসতে শুরু করেছিল খবরটা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে নাকি রাজ্য ক্রিকেট সংস্থাগুলির নির্বাচন কিছুটা পিছিয়ে দিতে বেসরকারি বার্তা দিয়েছে। সচরাচর রাজ্য সংস্থার নির্বাচন হয়ে থাকে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে। বিসিসিআই অন্যরকম ভাবনা নেওয়ায় নির্বাচনগুলি অক্টোবরে পিছিয়ে যেতে পারে,...
পরপর দু’‌টো অলিম্পিকে পদকজয়ী নীরজ চোপড়াকে জুরিখ ডায়মন্ড লিগে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল। সেখানে দু’‌বার ৯০ মিটারের ওপর দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে সোনা জিতলেন জার্মানির ওয়েবার। নিজের সেরা ৯১.‌৫৭ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে নজির গড়লেন।
ভারতীয় ফুটবল ফেডারেশনের আর এক কীর্তি। এএফসির সতর্ক করা চিঠি পেয়েও সমস্যা সমাধানের ঢিলেমি চালিয়ে যাচ্ছিল। ফিফার ধমকে অবশেষে নড়েচড়ে বসেছে।
শুক্রবার কাফা নেশনস কাপের প্রথম ম্যাচে তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে তাজিকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। ভারতীয় দলের কোচ খালিদ জামিল প্রতিপক্ষকে গুরুত্ব দিলেও, আত্মবিশ্বাসী টুর্নামেন্টে ভাল শুরু করতে।
ভারতীয় ফুটবল ঘিরে অচলাবস্থা কাটাতে‌ প্রত্যাশামতোই বৃহস্পতিবার যৌথ প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টের সামনে হাজির হয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশন ও এফএসডিএল। যার সারমর্ম হল, আগের ভাবনামতোই সেপ্টেম্বরে সুপার কাপ দিয়ে মরশুম শুরু করবে এআইএফএফ। আইএসএল করার পরিকল্পনা ডিসেম্বরে।