Cart Total Items (0)

Cart

All Sports India
সুপ্রিম কোর্টের ধমক খেয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন নড়েচড়ে বসেছে। একইসঙ্গে ফিফা ও এএফসি র চোখ রাঙানিও আছে। এদের সকলের কড়া নির্দেশ, ভারতের ঘরোয়া ফুটবলের অচলাবস্থা কাটাতে যত তাড়াতাড়ি সম্ভব মরশুম শুরু করতে হবে। যাতে শাস্তির মুখে পড়তে না হয়,...
বাংলার তরুন গোলকিপার শেখ আরিফ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ২৪ বছর বয়সী এই গোলকিপার বর্তমানে মুম্বইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। পূর্ব বর্ধমানের ডাঙাপাড়ার গোদার বাসিন্দার আরিফের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলার একঝাঁক প্রাক্তন ও বর্তমান ফুটবলার।
ইন্ডিয়ান উইমেন্স লিগ(‌আইডব্লিউএল)‌ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল ইতিমধ্যেই ২০২৫-‌২৬ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে উঠে ইতিহাস গড়েছে। আগস্টের শেষে কম্বোডিয়ার ফেনম পেনেতে অনুষ্ঠিত প্রাথমিক পর্বে শীর্ষে থেকে গ্রুপ পর্বে গেছে লাল হলুদের মেয়েরা। বৃহস্পতিবার কুয়ালালামপুরে এএফসি দপ্তরে...
যেমন মনে করা হয়েছিল, তেমনই হল। মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়ার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে টায়ার টু-‌র খেলা মাথায় রেখে ভারতীয় ফুটবল ফেডারেশন(‌এআইএফএফ)‌ সুপার কাপের তারিখ ঘোষণা করল। জানিয়েছে, ২৫ অক্টোবর থেকে ২২ নভেম্বর সুপার কাপের খেলা হবে...
সুপ্রিম কোর্টের সর্বশেষ নির্দেশে ভারতীয় ফুটবল ফেডারেশনকে দ্রুত ২০২৫-‌২৬ মরশুমে খেলা শুরু করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এই অর্ডারে এটাও উল্লেখ করা হয়েছে সুপার কাপ ও ঘরোয়া লিগ অর্থাৎ আইএসএলের নিয়ন্ত্রণ যেন এআইএফএফ নিজের হাতে রাখে। সেই আদেশের মান্যতা...
কাফা নেশনস কাপে হিসোর স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে অত্যন্ত সাদামাটা, সেফ ফুটবল খেলে গোলশূণ্য ড্র করল ভারতীয় ফুটবল দল। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের খেলা শেষ করে খালিদ জামিলের দলকে অপেক্ষায় থাকতে হচ্ছে ইরানের বিরুদ্ধে...
কাফা নেশনস কাপে গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে ভারতীয় ফুটবল শিবির জোর ধাক্কা খেল। ইরান ম্যাচে চোট পাওয়ার কারণে তাজিকিস্তান থেকে ফিরে আসছেন ভারতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। এর অর্থ আফগানিস্তান ম্যাচে ভারতীয় রক্ষণের জমাট...
সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটি গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে এতদিন বিরত ছিল। তাদের কার্যত ক্ষমতাহীন বলেছিল আদালত। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট শুনানি শেষে সংক্ষিপ্ত রায় দিয়েছে, তাতে ফেডারেশনের বর্তমান কমিটিকেই বলেছে, ভারতীয় ফুটবল...
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও, ফিফা ও এএফসির মান্যতা পেয়ে কল্যান চৌবে ও তার কমিটির সদস্যরা কি ২০২৬ পর্যন্ত ক্ষমতায় বহাল তবিয়তে থেকে যাবেন?‌ অন্তত এমনটাই তো মনে হচ্ছে।
অলস্পোর্ট ডেস্ক: “তৃতীয় পক্ষের হস্তক্ষেপের” কারণে ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ), আবারও ফিফা নির্বাসনের মুখে পড়তে পারে। ফিফার তরফে এআইএফএফ-কে সংশোধিত সংবিধান চূড়ান্ত ও বাস্তবায়নের জন্য ৩০ অগস্টের সময়সীমা বেঁধে দিয়েছে বলে জানা গিয়েছে, সতর্ক...