Cart Total Items (0)

Cart

All Sports India
সাড়াজাগানো ফুটবল খেলে অনূর্ধ্ব ১৬ জাতীয় জুনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপ বি সি রায় ট্রফির ফাইনালে উঠেছিল বাংলা। বুধবার ফাইনালে মণিপুরের কাছে ০-‌৩ গোলে হেরে রানার্স হয়। তবে বাংলা এই হার হজম করতে নারাজ। মণিপুরের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ আনল।
শুক্রবার ভারতীয় পুরুষ সিনিয়র ফুটবল দল পাবে তাদের নতুন কোচ। সবঠিকঠাক চলে জাতীয় কোচের ভূমিকায় দেখা যাবে জামশেদপুর এফসির দায়িত্বে থাকা খালিদ জামিলকে। আর তাঁর প্রথম পরীক্ষা কাফা নেশনস কাপে। মালয়েশিয়া ওই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় ভারতীয়...
হতভাগ্য ভারতীয় ফুটবল!‌ তাদের কপালে মানোলো মারকোয়োজের মতো একজন পার্টটাইম কোচ জুটেছিল। চোর পালালে বুদ্ধি বাড়ের মতো, তিনি এতদিন পরে বুঝলেন, সাফল্য পাওয়ার মতো দল তাঁর হাতে ছিল না। মানোলো স্যার, নাচতে না জানলে, ভারতীয় ফুটবল দলের উঠোন...
ভারতীয় সিনিয়র ফুটবল দলের চিফ কোচের পদের জন্য আবেদন করেছেন বার্সিলোনা লেডেন্ড জাভি হার্নান্ডেজ। অথচ জাভির আর্থিক শর্ত মেটাতে পারবে না বলেই নাকি এআইএফএফ জাভির আবেদন বিবেচনার মধ্যেই রাখেনি। এমন একটা খবরে রীতিমতো তীব্র সমালোচনার মুখে পড়ে ফেডারেশন। এদিকে,...
ঘরের শত্রু বিভীষণ বলে একটা কথা চালু আছে। বাংলার কোচ সঞ্জয় সেনের ক্ষেত্রে সেটাই এখন হতে চলেছে। জাতীয় দলের চিফ কোচের পদের জন্য ফেডারেশনের কাছে আবেদন করেছেন বাংলার অন্যতম সফল কোচ সঞ্জয়। একটা সময় পর্যন্ত তিনি ভারতের কোচ...
একের পর এক বিষয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন অপদস্ত হচ্ছে চুড়ান্তভাবে। জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে। সর্বশেষ বড়সড় ধাক্কা খেল কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টসে (‌সিএএস)‌। বলা ভাল ফেডারেশন থাপ্পর খেল। ফেডারেশনের আপিল কমিটির চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণার চাপানো সিদ্ধান্ত...
আইএসএলের ভবিষ্যত নিয়ে চিন্তায় অংশগ্রহণকারী ক্লাব সহ বিভিন্ন স্টেকহোল্ডাররা। আইএসএল পরিচালন সমিতি এফএসডিএল গত সপ্তাহে বর্তমান পরিস্থিতিতে ক্লাব ও এআইএফএফকে চিঠি লিখে জানিয়েছে টুর্নামেন্ট করা আপাতত সম্ভব নয়, যতক্ষণ না ফেডারেশনের সঙ্গে তাদের মাস্টার রাইটস এগ্রিমেন্টের বিষয়টি পরিষ্কার হচ্ছে।
মাস্টার রাইটস এগ্রিমেন্ট(‌এমআরএ)‌ ইস্যুতে আইএসএল আয়োজন সাময়িক স্থগিত রাখার কথা এই টুর্নামেন্টের পরিচালন সমিতি এফএসডিএল অংশগ্রহণকারী ক্লাবগুলোর পাশাপাশি ভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়েছে। এতে ভারতীয় ফুটবল মহলে রীতিমতো আলোড়ন পড়ে গেছে।
অনেকদিন ধরেই কথাটা ঘুরপাক খাচ্ছিল ভারতীয় ফুটবল মহলে। নতুন মরশুমে আইএসএলের ভবিষ্যত কী?‌ আদৌ কী হবে?‌ হলে কবে শুরু হবে?‌ ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে মাস্টার রাইটস এগ্রিমেন্টের (‌এমআরএ)‌ নতুন রূপ কী দাঁড়াবে সুপ্রিম কোর্টের রায়ের পর?‌ সেই প্রশ্নের উত্তর...
ডুরান্ড কাপে অংশগ্রহণ নিয়ে সংগঠক কমিটি সেনাবাহিনী কর্তৃপক্ষের কাছে ৪টি শর্ত দিয়ে চিঠি লিখেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেই শর্তের সবকটাই ডুরান্ড কমিটি মেনে নেওয়ায় সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিল, তারা খেলছে টুর্নামেন্টে।