Cart Total Items (0)

Cart

All Sports India
এশিয়ান গেমস ২০২৩-এ ভারতীয় পুরুষ হকি দল সেমিফাইনালে পৌঁছাবার লড়াইয়ে এদিন বাংলাদেশকে মাত দিল। গ্রুপ ‘এ’ পর্বে বাংলাদেশকে ১২-০ ব্যবধানে পরাজিত করল ভারত।
বুধবার এশিয়ান গেমস ২০২৩ হকির প্রথম পুল এ-র ম্যাচে দাপট দেখাল ভারতীয় মহিলা হকি দল। তরুণ স্ট্রাইকার সঙ্গীতা কুমারী ভারতের হয়ে হ্যাটট্রিক করলেন ম্যাচে। সিঙ্গাপুরকে ১৩-০ গোলে হারায় ভারত।
শুক্রবার চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণান হকি স্টেডিয়ামে চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই আটকে গেল ভারত।
২৩-শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আসন্ন হ্যাংজু এশিয়ান গেমসে জাতীয় পুরুষ দল সোনা জিতে সরাসরি ২০২৪ প্যারিস অলিম্পিক্সে জায়গা না করতে পারলে তাদের কোয়ালিফাই করার জন্য পাঠানো হবে পাকিস্তানে।
বৃহস্পতিবার শুরু হতে যাওয়া আসন্ন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অংশ নিতে পাকিস্তান হকি দল সোমবার আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে পৌঁছেছে।
রবিবার জাপানে চারবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার জুনিয়র পর্যায়ে মহিলা এশিয়া কাপ জিতল টিম ইন্ডিয়া।
জাপানকে১-০ গোলে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ মহিলা হকির ফাইনালে পৌঁছে গেল ভারত। ম্যাচের একমাত্র গোলটি করেন সুনেলিতা টোপ্পো। এই ম্যাচ জয়ের সঙ্গে জুনিয়র মহিলা হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে নিল ভারতীয় দল। যা ২৯ নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে সান্তিয়াগোতে।
আন্তর্জাতিক হকি ফেডারেশন প্রো লিগের ম্যাচে আর্জেন্তিনাকে ৩-০ গোলে হারাতে ভারতীয় হকি দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। এই জয়ের সঙ্গে ভারত ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে গ্রেট ব্রিটেনের (২৬) উপরে চলে গিয়েছে।
অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় জুনিয়র মহিলা হকি দল বৃহস্পতিবার তার শেষ পুল ম্যাচে চাইনিজ তাইপেকে ১১-০ গোলে হারিয়ে জুনিয়র মহিলা হকি এশিয়া কাপ সেমিফাইনালে পৌঁছে গেল। এই জয়ের সঙ্গে পুল এ-তে শীর্ষে নিজেদের জায়গা পাঁকা করে নিল ভারতের মেয়েরা। ভারত...
জুনিয়র হকিতে পাকিস্তানকে হারিয়ে পাকিস্তানের রেকর্ড ছিনিয়ে নিল ভারত। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের ২-১ গোলে পরাজিত করে রেকর্ড চতুর্থবারের জন্য জুনিয়র এশিয়া কাপের খেতাব ঘরে তোলে ভারতীয় দল।