চলতি আইপিএলে রাহুল বারবার সমালোচনার মুখে পড়ছেন তাঁর ধীরগতির ব্যাটিংয়ের জন্য। ঠিক যেমনটি ঘটল শনিবার একানা স্টেডিয়ামে। সেখানে গুজরাট টাইটানসের বিরুদ্ধে এতটাই ধীরগতিতে ব্যাটিং করলেন তিনি যে ইনিংসের শেষ পর্যন্ত মাঠে থেকেও দলকে জেতাতে ব্যর্থ হলেন রাহুল। পাশাপাশি গড়ে...
প্রথমে ব্যাট করে পঞ্জাব তোলে ৮ উইকেটে ২১৪ রান। জবাবে মুম্বই করল ৬ উইকেটে ২০১।
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আইপিএল ২০২৩-এর ২৯ তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিশ্ব রেকর্ড করেছেন। তিনি এখন টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড করেছেন।
নিজস্ব সংবাদদাতাঃ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএল ২০২৩-এর ৩১ তম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং পঞ্জাব কিংস। মুম্বই ইন্ডিয়ান্স তাদের শেষ ম্যাচে হায়দরাবাদকে ১৪ রানে পরাজিত করেছিল এবং জিতে এই ম্যাচে খেলতে নামছে রোহিতের মুম্বই। মুম্বই এবং পঞ্জাব উভয়...
আইপিএল-এর ২৯তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। এ দিনের খেলায় চেন্নাই সুপার কিংসকে জিততে ১৩৫ রানের টার্গেট দিয়েছিল হায়দরাবাদ। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ১৮.৪ ওভারে ৩ উইকেটে হারিয়ে এই ম্যাচ জিতে নেয়।
আজ আইপিএলে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। এক দিকে মহেন্দ্র সিংহ ধোনিরা জয়ের ধারা বজায় রাখতে চান। অন্য দিকে আইডেন মার্করামদের লক্ষ্য জয়ে ফেরা।
ম্যাচে ২৪ রানের ব্যবধানে জিতেছে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই ম্যাচেই একাধিক নজির গড়েছেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে নজির গড়ার পাশাপাশি ভেঙেছেন একাধিক নজিরও।
দিল্লি ক্যাপিটালসের কাছে নাস্তানাবুদ হয়ে হারের হ্যাটট্রিক করে ফেলল তারা। মূলত ব্যাটিং ব্যর্থতার জন্যই হারতে হচ্ছে কেকেআর-কে। দিল্লির কাছে হারের পর নাইট অধিনায়ক নীতিশ রানা পুরো দায় নিজের ঘাড়েই তুলে নিলেন।
আজ প্রথম ম্যাচে মুখোমুখি হবে পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জেতার জায়গায় গিয়েও হেরে বসেছিল আরসিবি। শেষ ম্যাচে আবার লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে আত্মবিশ্বাসী পঞ্জাব কিংস।
আইপিএলের মাঝপথেই কি ভাগ্য বদলাতে চলেছে দুই প্রতিভাবান ক্রিকেটারের? বুধবারেই দিল্লি ক্যাপিটালস দলের তরফে ট্রায়ালে ডাকা হয়েছে এই দুই ক্রিকেটারকে।
