Cart Total Items (0)

Cart

All Sports India
বিশ্বকাপ ১৯৮৩ ভারত কপাল জোরে জিতেছিল, এমনটাই মনে করেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ পেসার অ্যান্ডি রবার্টস। পরপর দু’বার ১৯৭৫ এবং ১৯৭৯-তে বিশ্বকাপ জেতার পর ১৯৮৩-র বিশ্বকাপে জিততে পারলে বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক করার সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের সামনে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসের মালিক আলমগীর তারিন প্রয়াত। লাহৌরের গুলবার্গ এলাকায় নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি।
হ্যাশট্যাগ জাস্টিস ফর রিংকু সিং ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ মরসুমের অন্যতম সেরা ব্যাটারদের মধ্যে একজন অবশ্যই রিংকু সিং।
১২ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ। সেখানে খেলতে দেখা যাবে না বিরাট, রোহিতদের। তাঁদের বাদ দিয়েই বুধবার ওয়েস্ট ইন্ডিজের সফরের জন্য টি-২০ সিরিজের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার লিডসে শুরু হতে চলেছে অ্যাসেজের তৃতীয় টেস্ট। তবে তার আগে তাদের পরিবার, পরিজনদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল অস্ট্রেলিয়া শিবির।
গাড়ি দুর্ঘটনার আহত প্রাক্তন ভারতীয় পেসার প্রভীন কুমার ও তাঁর ছেলে। তাঁদের এসইউভি গাড়িটির একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রভীন কুমারের গাড়ি দুর্ঘটনার খবর নতুন করে উসকে দিয়েছে ঋষভ পন্থের দুর্ঘটনার স্মৃতি।
টিম ইন্ডিয়া এবং অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সর্বশেষ আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এর এক নম্বরে জায়গা করে নিয়েছে। ব্যাটিংয়ে সেরা ১০-এ একমাত্র রয়েছেন পন্থ।
যেমন ভাবা তেমন কাজ। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার অজিত আগরকর মঙ্গলবার সিনিয়র পুরুষ ক্রিকেট দলের জন্য প্রধান নির্বাচক হিসেবে মনোনিত হয়েছেন।