Cart Total Items (0)

Cart

All Sports India
ডুরান্ড কাপে অংশগ্রহণ নিয়ে সংগঠক কমিটি সেনাবাহিনী কর্তৃপক্ষের কাছে ৪টি শর্ত দিয়ে চিঠি লিখেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেই শর্তের সবকটাই ডুরান্ড কমিটি মেনে নেওয়ায় সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিল, তারা খেলছে টুর্নামেন্টে।
বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ ফুটবল দল ছয় ধাপ নেমে ১৩৩ তম স্থানে পৌঁছে গিয়েছে। জুনে দু’টি পরাজয়ের ফলে তারা নয় বছরের মধ্যে সর্বনিম্ন র‍্যাঙ্কিংয়ে নেমেছে।
আইএসএল কবে শুরু হবে, সুপ্রিম কোর্টের রায়ে কোনটা দেশের এক নম্বর লিগ হিসেবে গণ্য হবে, সেটা ঘিরে যেমন ফুটবল মহলে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তেমন একটা বড় প্রশ্নচিহ্নর মুখে দাঁড় করিয়ে দিয়েছে কলকাতার মহমেডান স্পোর্টং ক্লাবকে।
পিএসজির সোনার মরশুম চলছে। তাদের বিজয়রথের দৌড় অব্যাহত। সেমিফাইনালে‌ রিয়েল মাদ্রিদকে ৪-‌০ গোলে চূর্ণ করে ফিফা বিশ্ব ক্লাব কাপের ফাইনালে উঠে এক নয়া ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে তারা।
এ এক অদ্ভূত পরিস্থিতি। ডুরান্ড কাপের সূচী প্রকাশ করেছে টুর্নামেন্ট কমিটি, তাতে মোহনবাগান সুপার জায়ান্টকে রেখে। অথচ সেটা করেছে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষের সম্মতি ছাড়াই। এতে বাগানের খেলা নিয়ে জট পাকাতে পারে।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের মাঠে ব্রাজিলের দল ফ্লুমিনেসকে ২-‌০ গোলে হারিয়ে ফিফা বিশ্ব ক্লাব কাপের ফাইনালে গেল চেলসি। জোয়াও পেড্রোর দেওয়া জোড়া গোলে।
আইএফএর এক অভিনব উদ্যোগ। শ্রাচী স্পোর্টস ও জি স্পোর্টসের হাত ধরে। বেঙ্গল সুপার লিগ। এই নতুন ধরনের ফুটবল প্রতিযোগিতা শুরু হতে চলেছে চলতি বছরের অক্টোবরে, পুজোর পরে।
ভারতীয় ফুটবল দলের ‘‌কালো হরিন’‌ প্রাক্তন অধিনায়ক আইএম বিয়জনের মুখে সদ্য ২০২৬ অস্ট্রেলিয়া এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতার্জনকারী জাতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের ভূয়সী প্রশংসা।
১৩৪তম ডুরান্ড কাপের সূচি নিশ্চিত হয়ে গেল সোমবার। গত বেশ কয়েকদিন ধরে এই বছরের ডুরান্ড কাপ নিয়ে নানান জল্পনা শোনা যাচ্ছিল। আইএসএল-এর সাতটি দল ইতিমধ্যেই নাম তুলে নিয়েছে। সংশয় ছিল মোহনবাগানকে নিয়ে।