Cart Total Items (0)

Cart

All Sports India
সোমবার দাবা বিশ্বকাপ-এ আজারবাইজানের বাকুতে বিশ্বে তিন নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন ইন্ডিয়ান গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্ধা। ফাইনালে তিনি মুখোমুখি হতে চলেছেন ম্যাগনাস কার্লসেনের।
নিজের সতীর্থদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন পাক ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। এবছরের শেষে রয়েছে ওডিআই বিশ্বকাপ২০২৩ এবং আগামী ৩০অগস্ট শুরু হতে চলেছে এশিয়া কাপ।
সোমবার এশিয়া কাপ-এ ভারতীয় দল ঘোষণা করলেন ভারতের নির্বাচন প্রধান অজিত আগরকর। ১৭জন ক্রিকেটার নিয়ে এশিয়া কাপে নামতে চলেছে ভারতীয় দল।
রবিবার মহিলা বিশ্বকাপ-এ ইংল্যান্ডকে ১-০-তে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে স্পেন। কিন্তু সেই শিরোপা জয়ের উচ্ছাসকে ছাড়িয়ে এখন সমালোচনার বিষয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘চুমুকান্ড’।
দ্য স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া চায়, অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে অংশগ্রহণ করুক অথবা যদি তিনি এই সপ্তাহে পাতিয়ালায় অনুশীলনে না যান তবে নিজের ফিটনেস সার্টিফিকেট জমা দিন।
সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর সময়সূচী পরিবর্তনের অনুরোধকে প্রতাখ্যান করেছে।
২১ অগস্ট থেকে শুরু হচ্ছে বিডবলউ বিশ্ব চ্যাম্পিয়নশিপ । ডেনমার্কের কোপেনহেগনে হবে এই প্রতিযোগিতা। প্রথম দিনেই প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত।
বিশ্বকাপ দাবা টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানান্ধা বিশ্বের তিন নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকে টাইব্রেকারে হারিয়ে ইতিহাস রচনা করলেন।
গত সপ্তাহে নেপালের মাচিন্দ্রা এফসি-কে হারানোর পরে এ বার এএফসি কাপ ২০২৩-এর লড়াইয়ে বাংলাদেশের আবাহনী লিমিটেডের মুখোমুখি আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট।
সারদা কান্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা খবর তাতে নাম রয়েছে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের।