বছর দু’য়েক আগে হঠাৎই পিজিএ ট্যুরের প্রতিদ্বন্দ্বী হিসাবে তৈরি হয়েছিল এলআইভি গল্ফ লিগ। গত বছর ছিল নতুন গল্ফ ট্যুরের প্রথম মরসুম। দ্বিতীয় মরসুমেই প্রতিদ্বন্দ্বী ট্যুরের সঙ্গে হাত মেলাল পিজিএ ট্যুর।
স্কোয়াডে থেকেও দলে জায়গা পেলেন না রবিচন্দ্রন অশ্বিন । এই নিয়ে চলছিল জল্পনা। শেষ পর্যন্ত সেরা স্পিনারকে বাদ দিয়েই খেলতে নেমেছে টিম ইন্ডিয়া।
গ্লোবাল চেস লিগ-এর জন্য সোমবার ছ’টি ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করা হল। ২১ জুন থেকে ২ জুলাই দুবাইতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। যেখানে খেলবে ছয় দল।
ওড়িশার বালাসোরে ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ চোখে পড়ল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ ২০২৩ নরওয়ে দাবা টুর্নামেন্টের সপ্তম রাউন্ডে তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখলেন। যদিও এই লড়াই সহজ ছিল না।
সৌদি ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি করিম বেঞ্জেমা। সংবাদ সংস্থা এএফপি ইত্তিহাদ ক্লাবের এক সূত্রের বরাত দিয়ে খবরটি আগেই জানিয়েছিল।
ইন্টারকন্টিনেন্টাল কাপ খুব পুরনো টুর্নামেন্ট নয়। দু’বার এই টুর্নামেন্টের আয়োজন করেছে ভারত। কিন্তু এই দু’বারেই এমন একাধিক ঘটনা ঘটেছে, যা মনে রাখার মতো।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের আবেদনের ভিত্তিতে তাঁর বাড়িতে বৈঠক করতে গিয়েছিলেন আন্দোলনকারী কুস্তিগিরেরা। বৈঠক শেষ হয়েছে। মোট পাঁচটি দাবি জানিয়েছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকেরা। এর মধ্যে জাতীয় কুস্তি সংস্থায় মহিলা প্রধান নিয়োগ করার দাবি জানানো হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, ওভাল স্টেডিয়াম ম্যানেজমেন্ট ফাইনালের জন্য দুটি পিচ প্রস্তুত করেছে। দেশজুড়ে চলতি তেলের প্রতিবাদের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা পিচ নষ্ট করতে পারে এমন আশঙ্কা রয়েছে।
ইতিমধ্যেই অনেক দল তাদের কোচের পরিবর্তন করেছে। সেই তালিকায় নাম রয়েছে এফসি গোয়াও। প্রধান কোচ হিসাবে নিয়োগ করা হল মানোলো মারকিউয়েজ।
