ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দল ১৪ মার্চ শিলং পৌঁছেছে, এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে তাদের প্রথম ম্যাচের আগে (২৫ মার্চ)।
টিম ইন্ডিয়ার সফরে পরিবারের উপস্থিতির পক্ষে কথা বলে তারকা ক্রিকেটার বিরাট কোহলি বলেছেন যে তাদের সঙ্গে থাকা ভারসাম্য এবং স্বাভাবিকতা নিয়ে আসে, বিশেষ করে যখন খেলোয়াড়রা কঠিন সময়ের মুখোমুখি হয়।
আইপিএল ২০২৫ শুরুর এক সপ্তাহ আগেই শেষ হল ডব্লুপিএল ২০২৫। শনিবার মুম্বইয়ে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ মরসুমের আগে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) দলে যোগ দিলেন তারকা ব্যাটসম্যান এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।
অতিপ্রত্যাশিত আইএসএল ২০২৪-২৫ প্লে-অফের সময়সূচী ঘোষণা করে দেওয়া হল। নকআউট পর্ব হবে ২৯ ও ৩০ মার্চ। এর পর ২ ও ৩ এপ্রিল এবং ৬ ও ৭ এপ্রিল দুই লেগের সেমি-ফাইনাল হবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল টিম হোটেলেই রঙের উৎসবে মেতে উঠল।
শুক্রবার বার্মিংহামে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে ভারতের লক্ষ্য সেন এবং মহিলাদের ডাবলস জুটি ট্রিসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ তাদের নিজ নিজ কোয়ার্টার ফাইনাল ম্যাচ হেরে বিদায় নিলেন।
ফাস্ট বোলার যশপ্রীত বুমরাহ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচগুলিতে খেলতে পারবেন না, কারণ জানুয়ারিতে সিডনি টেস্টের পর থেকে তিনি পিঠের চোটের জন্য খেলা থেকে দূরে রয়েছেন।
ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছে প্রায় পুরো কলকাতা নাইট রাইডার্স টিম। শুধু যাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফি দলে ছিলেন যেমন হর্ষিত রানা ও বরুণ চক্রবর্থী, এখনও যোগ দেননি।
গত সপ্তাহে দুবাইতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর, মঙ্গলবার ভোরবেলায় তাঁর নিজের শহর দিল্লিতে পৌঁছেছেন পেসার হর্ষিত রানা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর, সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন হর্ষিত।
