Cart Total Items (0)

Cart

All Sports India
কোনওরকম কঠিন শাস্তিই হল না কেরালা ব্লাস্টার্সের। নির্বাসনের কবলে পড়তে হল না তাদের। শুধুমাত্র ৪ কোটি টাকা জরিমানা করে ছাড় পেয়ে গেল তারা। প্লে-অফের ম্যাচ পুরো না খেলে উঠে যাওয়ার জন্য এআইএফএফ-র শৃঙ্খলারক্ষা কমিটি কেরালাকে শুধুমাত্র জরিমানাই করেছে।
ইশানকে নিতে জোর লড়াই হতে চলেছে কেরল ও মোহনবাগানের মধ্যে। দুই দলই চাইছে ভারতীয় ফরোয়ার্ডকে দলে নিতে। আর এই কারণে আসন্ন ট্রান্সফার উইন্ডোতে জোর লড়াই দেখা যেতে পারে।
অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপে  ভারতের লড়াই আরও কঠিন হয়ে গেল। কেননা গ্রুপ লিগেই ভারতকে সামলাতে হবে গতবারের চ্যাম্পিয়ন জাপানের চ্যালেঞ্জ।
শোনা যাচ্ছে, এই বিষয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন মোহনবাগানের প্রাক্তন কোচ আন্তনিও লোপেজ হাবাস।এই বিষয়েই দীর্ঘ বৈঠক হয়েছে ইস্টবেঙ্গল ও ইমামি কর্তাদের।
দেশের জার্সিতে ১০০ গোল হয়ে গেল। বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে এই নজির গড়লেন মেসি। বুধবার ভোরের ম্যাচে কুরাসাওকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা।
 ইম্ফলে আয়োজিত ত্রিদেশীয় ফুটবল লিগে কিরঘিজস্তানকে ২-০ গোলে হারিয়ে কাপ জিতল ভারত। প্রথম ম্যাচে মায়ানমারকে হারিয়ে অভিযান শুরু করেছিল ইগর স্টিমাচের দল। ম্যাচে গোলদুটি করেন সুনীল ছেত্রী ও সন্দেশ ঝিঙ্গান।
আগের ম্যাচে নেদারল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছিল ফ্রান্স। কিন্তু ইউরোর বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচেই কোনওরকমে জয় পেল বিশ্বকাপ ফাইনালিস্টরা।
ইউরোর বাছাই পর্বের ম্যাচে কিলিয়ান এমবাপের জোড়া গোলে জয় পেল ফ্রান্স। নেদারল্যান্ডসকে ৪-০ হারাল তাঁরা। একটি করে গোল করেছেন আতোয়া গ্রিজম্যান ও দেওদ উপমেকানোর।