Cart Total Items (0)

Cart

All Sports India
ফিফা, এএফসি ও সুপ্রিম কোর্টের ধমক খেয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন যে জোরকদমে নেমে পড়েছে মাঠে বল গড়ানোর লক্ষ্য, তা গত ১৫ দিনের কাজর্কম দেখে মালুম হচ্ছে। ঘরোয়া ফুটবল চালু করতে ফেডারেশন ইতিমধ্যেই সুপার কাপের খসড়া তারিখ দিয়েছে। যদিও...
রোহন তাঁর দীর্ঘ পোস্টে পয়েন্ট করে করে তাঁর বক্তব্য সামনে তুলে ধরেছেন। যা থেকে তাঁর আশা তাঁদের ক্লাব চালানোর মানসিকতা নিয়ে যে প্রশ্ন উঠছে তাঁর জবাব মানুষ পেয়ে যাবে। দেখুন তাঁর পোস্ট—
অবশেষে স্বস্তি সুনীল ছেত্রী ও তাঁর সতীর্থদের। শনিবার সুনীলের ক্লাব বেঙ্গালুরু এফসি জানিয়েছে, তারা আবার ক্লাবের কাজকর্ম আগের মতোই চালু করছে। প্রথম সারির ফুটবলার ও কর্মীদের মাইনে দেওয়াটাও। ভারতীয় ফুটবল মহলের জন্য সুখবর।
সুপ্রিম কোর্টের ধমক খেয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন নড়েচড়ে বসেছে। একইসঙ্গে ফিফা ও এএফসি র চোখ রাঙানিও আছে। এদের সকলের কড়া নির্দেশ, ভারতের ঘরোয়া ফুটবলের অচলাবস্থা কাটাতে যত তাড়াতাড়ি সম্ভব মরশুম শুরু করতে হবে। যাতে শাস্তির মুখে পড়তে না হয়,...
ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ডামাডোলের মধ্যেই এই ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু আদান-প্রদান হয়েছে। কেউ ছেড়ে দিয়েছে, কেউ নিয়েছে। যার মধ্যে কলকাতা ফুটবলের সব থেকে বড় বিদায় যেমন ইস্টবেঙ্গলের দিমিত্রিয়স দিয়ামান্তাকস
সুপ্রিম কোর্টের সর্বশেষ নির্দেশে ভারতীয় ফুটবল ফেডারেশনকে দ্রুত ২০২৫-‌২৬ মরশুমে খেলা শুরু করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এই অর্ডারে এটাও উল্লেখ করা হয়েছে সুপার কাপ ও ঘরোয়া লিগ অর্থাৎ আইএসএলের নিয়ন্ত্রণ যেন এআইএফএফ নিজের হাতে রাখে। সেই আদেশের মান্যতা...
সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটি গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে এতদিন বিরত ছিল। তাদের কার্যত ক্ষমতাহীন বলেছিল আদালত। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট শুনানি শেষে সংক্ষিপ্ত রায় দিয়েছে, তাতে ফেডারেশনের বর্তমান কমিটিকেই বলেছে, ভারতীয় ফুটবল...
ভারতীয় ফুটবল ঘিরে অচলাবস্থা কাটাতে‌ প্রত্যাশামতোই বৃহস্পতিবার যৌথ প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টের সামনে হাজির হয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশন ও এফএসডিএল। যার সারমর্ম হল, আগের ভাবনামতোই সেপ্টেম্বরে সুপার কাপ দিয়ে মরশুম শুরু করবে এআইএফএফ। আইএসএল করার পরিকল্পনা ডিসেম্বরে।
বৃহস্পতিবার এআইএফএফ ও এফএসডিএলের যৌথভাবে প্রস্তাব পেশ করার কথা সুপ্রিম কোর্টে। দু’‌দিন আগে নিজেদের মধ্যে আলোচনায় বসে একটা সন্তোষজনক সমাধানের রাস্তা খুঁজতে চেষ্টা করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন ও এফএসডিএলের কর্তারা। যদি সবকিছু ঠিকঠাক চলে, সুপ্রিম কোর্টে ভারতীয় ঘরোয়া ফুটবল...
যা আশঙ্কা করা হচ্ছিল, সেটাই হল। ভারতীয় ফুটবল ফেডারেশনকে কড়া ভাষায় চিঠি পাঠাল ফিফা। যার সারমর্ম হল, দ্রুত সংবিধান বিষয়ক সমস্যা মেটাতে না পারলে ভারতকে নির্বাসনের মুখে পড়তে হবে।