কাফা নেশনস কাপে হিসোর স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে অত্যন্ত সাদামাটা, সেফ ফুটবল খেলে গোলশূণ্য ড্র করল ভারতীয় ফুটবল দল। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের খেলা শেষ করে খালিদ জামিলের দলকে অপেক্ষায় থাকতে হচ্ছে ইরানের বিরুদ্ধে...
এআইএফএফের পরিকল্পনা ছিল ১৪ অক্টোবর অনুষ্ঠেয় ভারতীয় ফুটবল দলের সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে করার। কিন্তু এএফসির পর্যবেক্ষক দল বেঙ্গালুরু কান্তিরাভা স্টেডিয়ামের পরিকাঠামো ও সুযোগ সুবিধা দেখে জানিয়েছিল, এই মুহূর্তে ওখানে কোনও আন্তর্জাতিক ফুটবল...
বৃহস্পতিবার কাফা নেশনস কাপে গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। গ্রুপের যা অবস্থা, তাতে জিতলে ভারতের তৃতীয়-চতুর্থ স্থানের জন্য লড়াই করার সুযোগ নিশ্চিত হবে। এমনকি ড্র করলেও ভারতের সে সম্ভাবনা থাকছে, তাজিকিস্তানকে ইরান হারালে। তবে...
কাফা নেশনস কাপে গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে ভারতীয় ফুটবল শিবির জোর ধাক্কা খেল। ইরান ম্যাচে চোট পাওয়ার কারণে তাজিকিস্তান থেকে ফিরে আসছেন ভারতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। এর অর্থ আফগানিস্তান ম্যাচে ভারতীয় রক্ষণের জমাট...
সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটি গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে এতদিন বিরত ছিল। তাদের কার্যত ক্ষমতাহীন বলেছিল আদালত। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট শুনানি শেষে সংক্ষিপ্ত রায় দিয়েছে, তাতে ফেডারেশনের বর্তমান কমিটিকেই বলেছে, ভারতীয় ফুটবল...
ভারতীয় ফুটবলের ওপর ফিফার হুমকি ভরা চিঠিতে নির্বাসনের খাঁড়া ঝুলছে। দ্রুত যদি অচলাবস্থা না কাটে তার কোপ ঘাড়ে পড়বে। সেক্ষেত্রে ভারতীয় ফুটবল স্তব্ধ হয়ে যাবে। এখন যেটা থমকে রয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন ও এফএসডিএল মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে...
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও, ফিফা ও এএফসির মান্যতা পেয়ে কল্যান চৌবে ও তার কমিটির সদস্যরা কি ২০২৬ পর্যন্ত ক্ষমতায় বহাল তবিয়তে থেকে যাবেন? অন্তত এমনটাই তো মনে হচ্ছে।
ভারতীয় ফুটবল ফেডারেশনের আর এক কীর্তি। এএফসির সতর্ক করা চিঠি পেয়েও সমস্যা সমাধানের ঢিলেমি চালিয়ে যাচ্ছিল। ফিফার ধমকে অবশেষে নড়েচড়ে বসেছে।
ভারতীয় ফুটবল ঘিরে অচলাবস্থা কাটাতে প্রত্যাশামতোই বৃহস্পতিবার যৌথ প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টের সামনে হাজির হয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশন ও এফএসডিএল। যার সারমর্ম হল, আগের ভাবনামতোই সেপ্টেম্বরে সুপার কাপ দিয়ে মরশুম শুরু করবে এআইএফএফ। আইএসএল করার পরিকল্পনা ডিসেম্বরে।
বৃহস্পতিবার এআইএফএফ ও এফএসডিএলের যৌথভাবে প্রস্তাব পেশ করার কথা সুপ্রিম কোর্টে। দু’দিন আগে নিজেদের মধ্যে আলোচনায় বসে একটা সন্তোষজনক সমাধানের রাস্তা খুঁজতে চেষ্টা করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন ও এফএসডিএলের কর্তারা। যদি সবকিছু ঠিকঠাক চলে, সুপ্রিম কোর্টে ভারতীয় ঘরোয়া ফুটবল...
