যশ ধুলের দুরন্ত সেঞ্চুরির দাপটে সহজেই এসিসি মেনস ইমার্জিং কাপ-এ জয় তুলে নিল ভারত ‘এ’ দল। এদিন ভারতের প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরশাহী।
অভিষেক টেস্টেই শতরান করে নজির গড়লেন ২১-এর তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রোহিত-যশস্বী জুটি করেছেন ২২৯ রান। ঠিক এরকমই জুটি দেখা গিয়েছিল সুনীল গাভাস্কর এবং সুরু নায়কের ১৯৮২-র ইংল্যান্ড সফরে।
বিরাট কোহলি-র মতো বড়ো মাপের ক্রিকেটারকে এখনও ছোট ছোট আনন্দে উচ্ছ্বসিত হতে দেখা যায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শুরু হয়ে গিয়েছে। ম্যাচের শুরু থেকে বোলিং এবং ব্যাটিং-এ অসাধারণ দক্ষতা দেখিয়েছে ভারত। প্রথম থেকেই চাপে রেখেছে বিপক্ষ দলকে।
ভারতের উদীয়মান তরুণ প্রতিভা, যশস্বী জয়সওয়াল অভিষেকেই বুঝিয়ে দিলেন নির্বাচকরা তাঁর উপর ভরসা রেখে ভুল করেননি।
ইতিহাসের সবচেয়ে হতাশাজনক ঘটনা গুলির মধ্যে অন্যতম হচ্ছে লর্ডসের লং রুম দ্বন্দ্ব। দ্বিতীয় অ্যাসেজ টেস্ট চলাকালীন অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যালেস্ক ক্যারি বির্তকিত ভাবে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোকে আউট করেছিলেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলেননি অশ্বিন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে দারুণ কামব্যাক করলেন তিনি। ক্যরিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ইনিংস-এ পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের রেকর্ড করলেন ভারতীয় দলের এই বোলার।
ভারত বনাম বাংলাদেশ মহিলা টি২০ সিরিজ জিতে নিল হরমনপ্রীতের দল যদিও শেষ ম্যাচে হারের মুখ দেখতে হল ভারতকে। তার আগে প্রথম দুই ম্যাচ জিতে নিয়েছিল ভারতী।
ওয়ান ডে ক্রিকেটে বড়সড় পরিবর্তন আসতে পারে এমনটাই জানাল এমসিসি । এ বছর ভারতের মাটিতে হতে চলেছে এক দিনের বিশ্বকাপ। এর পর আবার সেই ২০২৭-এ।
ওয়েস্ট ইন্ডিজ সফরে পুরো দাপটের সঙ্গে ইনিংস শুরু করল ভারত। টস জিতে ভারতকে ফিল্ডিং করতে পাঠায় ক্যারিবিয়ানরা। আর সেই সঙ্গে ভারতের জার্সিতে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় বোলার রবিচন্দ্রণ অশ্বিন ।
শুধু মাঠের ভিতরে নয় এবার মাঠের বাইরেও চলছে অ্যাসেজ যুদ্ধ। লর্ডস টেস্টে জনি বেয়ারস্টোর আউটকে কেন্দ্র করে দুই দেশের প্রধানমন্ত্রী জড়িয়েছিলেন বাকযুদ্ধে। এবার মুখোমুখি সাক্ষাতেও জারি রইল সেই যুদ্ধ।
