Cart Total Items (0)

Cart

All Sports India
বিরাট কোহলি, রোহিত শর্মাদের কোচ হওয়ার পরে যেন সেই ‘জাদুকাঠি’ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই রেখে এসেছেন রাহুল দ্রাবিড়। নইলে গত ১৯ মাসে দু’-তিনটি দ্বিপাক্ষিক সিরিজ় ছাড়া আর কী জিততে পেরেছেন তিনি? তিনটি আইসিসি প্রতিযোগিতা খেলে তিনটিতেই হারতে হয়েছে...
ট্রান্সফার উইন্ডো খুলতেই পর পর গুরুত্বর্পূণ প্লেয়ারদের তুলে নিয়ে দল গুছিয়ে নেওয়ার রাস্তায় হাঁটতে শুরু করেছে ইস্টবেঙ্গল এফসি। এবার এক বছরের চুক্তিতে দলে নিল মিডফিল্ডার বোরহা হেরেরাকে।
আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলার অপরাধে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হল শুভমন গিলকে। শুধু তাই নয়, স্লো ওভার রেটের জন্য ভারতীয় দলকে জরিমানা করা হয়েছে।
ভারতের এই হারের বিষয়ে বিসিসিআই সভাপতি রজার বিনিও তার মতামত প্রকাশ করে জানান, স্মিথ এবং হেডের শতরান দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়ে যায়।
চেন্নাইয়িনের গত মরশুমের অধিনায়ক অনিরুদ্ধ থাপাকে নেওয়ার লড়াইয়ে ছিল মুম্বই এফসি এবং মোহনবাগান। তবে সূত্রের খবর, শেষ মুহূর্তে মোহনবাগান কর্তারা মাত দিয়েছেন। অনিরুদ্ধ থাপা চুক্তিবদ্ধ হতে চলেছেন মোহনবাগানের সঙ্গে।
ট্রফি ক্যাবিনেটে ২৩তম গ্র্যান্ড স্ল্যাম ঢুকল তাঁর। ট্রফির বিচারে বিশ্বের সেরা পুরুষ টেনিস খেলোয়াড় হয়ে গেলেন জোকোভিচ। রবিবার ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে তিনি হারালেন ৭-৬, ৬-৩, ৭-৫ গেমে। আড়াই ঘণ্টাও লাগল না জিততে। এতটাই একপেশে খেললেন তিনি।
ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০২৩-এর শুরুটা জয় দিয়ে শুরু হলেও পরের দিকে হাল ছেড়ে দিতে দেখা গিয়েছে ছেলেদের। ভানুয়াতুরের বিরুদ্ধে সেটা শুধরে নিতে চান কোচ।
রবিবার জাপানে চারবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার জুনিয়র পর্যায়ে মহিলা এশিয়া কাপ জিতল টিম ইন্ডিয়া।
অজিদের কাছে হারের পর অধিনায়ক রোহিত শর্মা বলে দেন, ‘গত দু'বছর ধরে অনেক পরিশ্রম করে আমরা ফাইনালে উঠেছিলাম। কিন্তু মাত্র একটা ম্যাচেই ফাইনালে খেতাবের ফয়সালা হয়ে গেল।