চেন্নাইয়ের পিচে ১৬৮ রানও বড় লক্ষ্য। মহেন্দ্র সিংহ ধোনি জানতেন পিচ মন্থর। তাই আগেই ব্যাট করে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। টস জিতে ব্যাট করে ১৬৭ রান তোলে চেন্নাই। দিল্লি ক্যাপিটালস শেষ হয়ে গেল ১৪০ রানে।
আইপিএলেটানা দ্বিতীয় জয় দিল্লি ক্যাপিটালসের। সানরাইজার্স হায়দরাবাদকে ৭ রানে হারাল ডেভিড ওয়ার্নাররা।প্রথমে ব্যাট করে দিল্লি তুলেছিল ১৪৪-৯। জবাবে হায়দরাবাদ থেমে গেল ১৩৭-৬ রানে।
দিল্লি ক্যাপিটালসের কাছে নাস্তানাবুদ হয়ে হারের হ্যাটট্রিক করে ফেলল তারা। মূলত ব্যাটিং ব্যর্থতার জন্যই হারতে হচ্ছে কেকেআর-কে। দিল্লির কাছে হারের পর নাইট অধিনায়ক নীতিশ রানা পুরো দায় নিজের ঘাড়েই তুলে নিলেন।
আইপিএলের মাঝপথেই কি ভাগ্য বদলাতে চলেছে দুই প্রতিভাবান ক্রিকেটারের? বুধবারেই দিল্লি ক্যাপিটালস দলের তরফে ট্রায়ালে ডাকা হয়েছে এই দুই ক্রিকেটারকে।
শেষ দুই ম্যাচে হেরে মাঠ ছাড়তে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে কেকেআর।
মাঠের বাইরেও এ বার সমস্যায় পড়ল তারা। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামার আগে ক্রিকেটারদের ব্যাট, প্যাড, থাই-প্যাড, গ্লাভস চুরি হয়ে গেল বিমানবন্দর থেকে। রবিবার দিল্লি বিমানবন্দরে নামার পরে এই ঘটনা টের পাওয়া যায়। সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করা...
২০২৩ সালে আইপিএলের অভিযানের শুরুতেই টানা চার ম্যাচে হারল দিল্লি। আইপিএলের ইতিহাসে এটা তাদের দ্বিতীয় জঘন্য শুরু। এর আগে ২০১৩ সালে দিল্লি ক্যাপিটালস টানা ছয় ম্যাচ হেরেছিল। এই বছর সেই হারের সংখ্যাটা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে চারে।
আইপিএলে পরপর তিন ম্যাচে হার। এমনই কোনঠাসা অবস্থা দিল্লি ক্যাপিটালসের। এই অবস্থায় ঘুরে দাড়াতে আজ মুম্বইকে হারানোর লক্ষ্যে মাঠে নামছে ডেভিড ওয়ার্নাররা। রোহিত শর্মাদের অবস্থাও লিগে সুবিধাজনক নয়। পরপর দুই ম্যাচ হেরে তারাও মনোবল হারিয়ে ফেলেছে।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও জিততে পারল না দিল্লি ক্যাপিটালস। সঞ্জু স্যামসনের দলের কাছে ডেভিড ওয়ার্নাররা হারলেন ৫৭ রানে। প্রথমে ব্যাট করে রাজস্থান করে ৪ উইকেটে ১৯৯ রান। জবাবে দিল্লির ইনিংস শেষ হল ৯ উইকেটে ১৪২ রানে।
প্রথম ম্যাচে হেরে কিছুটা পিছিয়ে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের সামনে এ বার চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে রোহিত শর্মাদের হারতে হয়েছিল বিরাট কোহলিদের বিরুদ্ধে। এ বার সামনে মহেন্দ্র সিংহ ধোনি।
