বৃহস্পতিবার ভারতের দুই বিখ্যাত শাটলার, পিভি সিন্ধু ও লক্ষণ সেন ইউএস ওপেন ২০২৩-এর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। এদিন লোয়াতে আয়োজিত ইউএস ওপেন বিডব্লিউএফ সুপার ৩০০ টুর্নামেন্টে সিন্ধুদের জয়জয়কার হয়।
ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি বৃহস্পতিবার ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগত-কে নোটিস পাঠাল। ডোপিংয়ের নিয়ম না মানা নিয়ে তাঁর কাছে জবাব চাওয়া হয়েছে।
ভারতকে উইম্বলডনের স্বপ্ন দেখাচ্ছিলেন রোহন বোপন্না-এবডেন জুটি। একমাত্র ভারতীয় হিসাবে তিনি খেতাব জয়ের দৌঁড়ে এগিয়ে ছিলেন। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল সেমিফাইনালেই। রোহন বোপন্না এবং তাঁর ডবলস সঙ্গি ম্যাথেউ এবডেন বৃহস্পতিবার উইম্বলডন থেকে বিদায় নিলেন।
ইউএস ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভাল শুরু করল ভারত। অলিম্পিক পদক জয়ী শাটলার পিভি সিন্ধু প্রতিপক্ষ দিশা গুপ্তাকে হারিয়ে শুরু করলেন।
ভারতীয় টেনিস তারকা রোহন বোপন্না এবং তাঁর অস্ট্রেলিয়ান সতীর্থ ম্যাথিউ এবডেন তাঁদের স্বপ্নের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন। ৬-৭ (৬-৩),৭-৫, ৬-২ সেটে তাঁরা ডাচ জুটি ট্যালন গ্রিকস্পুর-বার্ট স্টিভেন্সকে হারিয়ে পৌঁছে গেলেন পুরুষ ডবলসের সেমিফাইনালে।
প্রাক্তন চ্যাম্পিয়ন নোভাক জকোভিচের বিরুদ্ধে উইম্বলডন ২০২৩ শিরোপার লড়াইয়ের পথে একধাপ এগোলেন কার্লোস আলকারাজ।
নোভাক জকোভিচ মনে করেন উইম্বলডন ২০২৩ জেতার জন্য তিনিই ফেভারিট। এর সঙ্গে তিনি অবশ্য এও বলেন যে, এই কথা বলার জন্য লোকে তাঁকে অহঙ্কারি বলতে পারে।
বুধবার থেকে ব্যাঙ্ককে শুরু হতে চলেছে ২৩তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। প্রকাশিত হয়েছে ইভেন্টের অফিশিয়াল লোগো। ভারতের অন্যতম বহুল পূজিত দেবতা ‘ভগবান হনুমান’ বা বজরঙ্গবলী। তাঁর ছবিকেই বেছে নেওয়া হল এশিয়ান অ্যাথলেটিক্সের লোগো হিসেবে।
সোমবার চলতি উইম্বলডন ২০২৩ পুরুষদের ডাবলস ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল রোহন বোপান্না এবং ম্যাথু এবডেন জুটি। ভারতের বোপন্না এবং অস্ট্রেলিয়ার এবডেন সোমবার ব্রিটিশ জুটি জ্যাকব ফার্নলি এবং জোহানাসকে ৭-৫, ৬-৩ সেটে পরাজিত করেন।
নোভাক জোকোভিচ এবং কার্লোস আলকারাজ সোমবার উইম্বলডন ২০২৩-এ স্বপ্নের ফাইনালের পথে এগিয়ে গেলেন। গতবারের মহিলা চ্যাম্পিয়ন এলেনা রাইবাকিনা আগেই শেষ আটে পৌঁছেছিলেন।
