Cart Total Items (0)

Cart

All Sports India
একজন এআইএফএফের প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেল। অন্যজন বর্তমান সভাপতি কল্যান চৌবে। প্রফুল প্যাটেলের দীর্ঘসময় ধরে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির পদ আঁকড়ে থাকা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। শেষপর্যন্ত ব্যাপারটা আদালতে গড়ালে, তিনি সরে দাঁড়ান। নির্বাচনের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠন...
ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দলের কোচ হিসেবে খালিদ জামিলের নাম ঘোষণা করলেও, একদিন আগে পর্যন্ত ভারতীয় ফুটবল ফেডারেশন জামশেদপুর এফসির কোচের সঙ্গে কোনও লিখিত চুক্তি করা দূরে থাক, তা নিয়ে কথাও বলেনি। তারা খালিদকে ছেড়ে জামশেদপুর এফসির কর্তাদের সঙ্গেই...
রবিবার যুবভারতীতে সন্ধে ৭টায় ডুরান্ড কাপের ৪ নম্বর কোয়ার্টারফাইনালে মেগা ডার্বিতে মুখোমুখি হচ্ছে গতবারের রানার্স মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল। রবিবার ৩ নম্বর কোয়ার্টারফাইনালে জেআরডি টাটা স্টেডিয়ামে জামশেদপুরের মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি বিকেল ৪টের সময়।
শুক্রবার ড্রয়ের মাধ্যমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-‌র প্রতিযোগিতায় মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ ঠিক হবে। সেই সঙ্গে মোহনবাগানের খেলার সূচীটাও স্পষ্টভাবে জানা যাবে। আপাতত যেটুকু খবর পাওয়া গেছে, তাতে শুক্রবারের ড্রতে ৩ নম্বর পটে থাকছে মোহনবাগান এসজি। পটের আর...
গ্রুপের প্রথম ২ ম্যাচ জিতে আগেই ডুরান্ড কাপের কোয়ার্টাফাইনালে চলে গিয়েছিল ইস্টবেঙ্গল। কিশোরভারতীতে নিয়মরক্ষার গ্রুপের শেষ ম্যাচে ৬-‌১ গোলে ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারিয়ে লাল হলুদ বাহিনী আর একটু আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে কোয়ার্টারফাইনাল ম্যাচ খেলার আগে। কোয়ার্টারফাইনালে প্রতিপক্ষ কে হবে, তা...
বাংলা ভাষার প্রতি অপমানের আর এফএসডিএল ও এআইএফএফ বিতর্কে আইএসএলের অনিশ্চয়তা ঘিরে গ্যাল্যারিতে যখন টিফো নিয়ে সবুজ মেরুন সমর্থকদের তীব্র প্রতিবাদ, তখন যুবভারতীর সবুজ ঘাসে ডায়মন্ড হারবারের যাবতীয় আস্ফালন থামাতে আগুন ঝরানো পারফরমেন্স মোহনবাগান ফুটবলারদের। মাত্র অল্প কয়েকদিনের অনুশীলনে...
কেন মোহনবাগান সুপার জায়ান্ট বড় দল, আইএসএল শিল্ড ও কাপ চ্যাম্পিয়ন আর ডায়মন্ড হারবার এখনও ছোট দল, সেটা প্রমাণ হযে গেল শনিবার যুবভারতীতে ডুরান্ড কাপে গ্রুপের শেষ ম্যাচে। জয়ের হ্যাটট্রিক করে, ডায়মন্ড হারবারের ওপর আক্রমণের সুনামি বইয়ে দিয়ে ৫-‌১...
আইএসএল অনিশ্চিত। কবে শুরু হবে সেটা ফেডারেশন বলতে পারেনি ক্লাব কর্তাদের সাম্প্রতিক বৈঠকে। ফেডারেশন সভাপতি কল্যান চৌবে ক্লাবগুলোকে শান্ত করতে আইএসএলের আগে সুপার কাপ করা হবে বলে জানিয়েছেন। কিন্তু সেটাও যে কবে থেকে শুরু হবে, সেটা পরিষ্কার করে বলতে...
দুঃখপ্রকাশ করেও রেহাই মিলল না সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্যের। তাঁকে শাস্তির মুখে পড়তে হল। কলকাতা ফুটবল লিগের সূচী নিয়ে ‘‌চক্রান্ত’‌এর অভিযোগ তুলে প্রচারমাধ্যমের সামনে সোচ্চার হয়েছিলেন সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য। তাঁর এই আচরণে আইএফএর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে,...
মোহনবাগান শিবিরে যখন কোচ হোসে মোলিনার জন্মদিন পালন ও রাখী বন্ধন ঘিরে সবুজ মেরুন ভক্তদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস , তখন প্রতিপক্ষ ডায়মন্ড হারবার শিবিরে চিফ কোচ কিবু ভিকুনার কড়া নজরে চোয়াল শক্ত করে লড়াইয়ের প্রস্তুতি, রূদ্ধদ্বার অনুশীলনে। গোলপার্থক্যে...