বাংলাদেশ বনাম ভারত মহিলা টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের সেই দাপট দেখা গেল না। যদিও জিতে সিরিজ দখলে নিয়ে নিল ভারতের মেয়েরা।
খেলার মাঠের হিংসা প্রাণ কেড়ে নিল ভক্তের। নিজের প্রিয় দলকে সমর্থন করতে গিয়ে প্রাণ হারালেন ২৩ বছরের এক মহিলা। শনিবার সাও পাওলোতে ব্রাজিলের দুই ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল।
সোমবার চলতি উইম্বলডন ২০২৩ পুরুষদের ডাবলস ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল রোহন বোপান্না এবং ম্যাথু এবডেন জুটি। ভারতের বোপন্না এবং অস্ট্রেলিয়ার এবডেন সোমবার ব্রিটিশ জুটি জ্যাকব ফার্নলি এবং জোহানাসকে ৭-৫, ৬-৩ সেটে পরাজিত করেন।
নোভাক জোকোভিচ এবং কার্লোস আলকারাজ সোমবার উইম্বলডন ২০২৩-এ স্বপ্নের ফাইনালের পথে এগিয়ে গেলেন। গতবারের মহিলা চ্যাম্পিয়ন এলেনা রাইবাকিনা আগেই শেষ আটে পৌঁছেছিলেন।
আইপিএল বিশ্বজুড়ে নিঃসন্দেহে সব থেকে দামী টি২০ ক্রিকেট লিগ। এই লিগকে সবচেয়ে লাভজনক লিগ হিসেবেও ধরা হয়। বিসিসিআই এই লিগের ফ্র্যাঞ্চাইজি থেকে প্রচুর আয় করে এবং এই খেলায় ভক্ত সংখ্যা সব থেকে বেশি।
দেড় বছর পর টেস্ট দলে প্রত্যাবর্তন করছেন অজিঙ্ক রাহানে । বুধবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হচ্ছে ভারতের পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সফর। সহ অধিনায়ক হিসাবে তিনি ভারতকে নেতৃত্ব দেবেন এই ম্যাচে।
ইডেন গার্ডেন আবার সাক্ষী থাকতে চলেছে বিশ্বকাপের। এবার বেশ কিছু রাগ পর্যায়ের ম্যাচের পাশাপাশি একটি সেমিফাইনালও কলকাতায় বসে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা।
পিএসজি ছেড়ে মেসি যোগ দিতে চলেছেন ইন্টার মিয়ামিতে। ডেভিড বেকহ্যাম, থিয়েরি অঁরি, আন্দ্রে পির্লো তাবড় তাবড় কিংবদন্তি খেলোয়াড়রা আগে থেকেই এই ক্লাবের সঙ্গে যু্ক্ত হয়েছেন।
প্রবসুখন গিল যে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন তা নিয়ে কোনও সংশয় নেই। সঙ্গে আসছেন তাঁর ভাই গুরসিমরাত সিং গিলও। এক কথায় গিল ব্রাদার্স ভরসা দিতে আসছে ইস্টবেঙ্গলকে।
অ্যাসেজ-২০২৩ চলাকালীন ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে ফেললেন হ্যারি ব্রুক। হেডিংলেতে অ্যাসেজের তৃতীয় টেস্টে রেকর্ড করলেন তিনি।
